ঢাকা সন্ধ্যা ৭:০১, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত” কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ২৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গণপুর্তের  প্রকৌশলী শাহ-আলম ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক শেরপুরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা,দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে পূর্বশক্রার জের, মুদিদোকান পুড়ে ছাঁই যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা বেনামে বন্ড কারসাজি করে শতকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা সীমান্তে বিজিবির নজরদারি, ৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক খেলাধুলায় তরুণদের মাদকমুক্ত করতে হবে:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত বিমানবন্দর থেকে  স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার  ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার  ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার 

‎মমেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী মযমনসিংহ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক ।। আপডেটঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ 16 বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অগ্নিকান্ড, অগ্নি আতঙ্কে হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত  তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবীতে বিক্ষোভ কর্মসূচী করে নাগরিক সংগঠন মযমনসিংহ মঞ্চ। মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) বেলা ১১ টায় হাসপাতাল গেইটের সম্মূখে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

‎বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ময়মনসিংহ বিভাগের জেলাসমুহ ছাড়াও আশপাশের বিভাগের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল।  সাধারণ মানুষ ছুটে আসে সুচিকিৎসার আশায়। প্রতিদিন কয়েক হাজার রোগী ও স্বজনের উপস্থিতি থাকে এই হাসপাতালে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীর্তির চিত্র সাধারণ মানুষের আশা আজ গুড়েবালি। বঞ্চিত হচ্ছে সুচিকিৎসা প্রাপ্তি থেকে।  দিনকে দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে নানান অসঙ্গতি, অব্যবস্থাপনা, দুর্নীতির চিত্র। দৃশ্যমান অব্যবস্থাপনা, অসঙ্গতি ও দুর্নীর্তির চিত্রের মাঝেই গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৮ম তলায় লিফট কন্ট্রোল রুমে আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তে আগুন লিফটে ছড়িয়ে পড়ে। ৭ম তলা থেকে নিচের তলাসমূহে অবস্থানরত রোগী,  রোগীর স্বজন এবং কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। সকলেই নিজেকে আত্মরক্ষার জন্য ছুটাছুটি শুরু করেন। পাঁচটির মধ্যে মাত্র একটি সিঁড়ি চালু থাকায় অনন্যোপায় হয়ে সকলেই একমূখী  হয়ে নিচে নামার প্রাণপণ চেষ্টা করেন। শতশত মানুষের এক সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টার কারণে হুড়োহুুড়ি করায় কেউ কেউ চাপ সহ্য করার শক্তি হারিয়ে সিঁড়িতে পড়ে যান। অন্যরা তাদেরকে পাড়িয়ে চলতে থাকেন। এতে তারা আহত হন, পরবর্তিতে কেউ কেউ নিহতও হন। যার তথ্য সাংবাাদিকগণ নিহতদের আপনজনদের বরাতে তোলে ধরেন।
‎
‎বক্তারা আরো বলেন, অবাক করার বিষয়, বিভাগীয় কমিশনার ও হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই হতাহতের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। হতাহতের ঘটনা ঘটেনি বা পদদলিত হয়ে কেউ মারা যায়নি বলে গণমাধ্যমে বলতে থাকেন। বর্তমান সময়ে যে সত্য আড়াল করা যায় না তা তারা বেমালুম ভূলে গেলেন। সাংবাদিকরা তথ্য-উপাত্ত তোলে ধরলেও তারা তা কর্ণপাত করেনি। অবশেষে দু’জনের নিহত হওয়ার হওয়ার কথা স্বীকার করে। তবে এই দু’জন যে পদদলিত হয়ে মারা গিয়েছেন তা স্বীকার করেনি, যা নিহত দু’জনের স্বজনদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এদিকে, আহতের পরিসংখ্যান নিয়ে প্রশাসন একদম চুপ। মনে হয়, যেন কেউ আহতই হয়নি।
‎
‎বক্তারা আরো বলেন,  সংঘটিত অগ্নিকান্ড, অগ্নি আতঙ্কে হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত কমিটি হলে তদন্ত প্রতিবেদন জমা দেওযার তারিখ একাধিকবার বর্ধিত করে। অবশেষে তদন্ত প্রতিবেদন  জমা দিলেও কর্তৃপক্ষ তা প্রকাশে গড়িমসি করে বেদনাদায়ক ঘটনাটি ধাপাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়টি হাসপাতালের নিজস্ব কোন গোপন বিষয় নয় যে গোপন রাখতে হবে। ঘটনাটি ময়মনসিংহ অঞ্চলের জনসংশ্লিষ্ট, জনদুর্ভোগ, জন আতঙ্ক ও সঠিক চিকিৎসা প্রাপ্তির সাথে সম্পর্কিত। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা একান্ত জরুরি। সাংবাাদিক সম্মেলন ডেকে সাংবাাদিকদের মাধ্যমে ময়মনসিংহবাসীর নিকট তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। বেদনাদায়ক এ ঘটনাটি ধামাচাপা পড়ে গেলে ভবিষ্যতে মমেক হাসপাতালের অব্যবস্থাপনা, অবহেলা, দুর্নীতি রোধ করা সম্ভব হবে না। বরং এসব নেতিবাচক চিত্র দিনদিন আরো প্রকট হবে।
‎
‎জনসংশ্লিষ্ট এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা না পর্যন্ত মযমনসিংহ মঞ্চ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি। ময়মনসিংহ মঞ্চের মূখ্য সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন মঞ্চের সংগঠক আবু বকর ছিদ্দিক রুমেল, আব্দুল হান্নান আল আজাদ, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, আনোয়ার হোসেন, আরিফুল হাসান, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, সুশান্ত শীল, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমূখ।
‎

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ