ঢাকা সন্ধ্যা ৬:২৪, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পে-স্কেল কবে, জানা  গেল সম্ভাব্য সময় শেরপুর দুই উপজেলা সীমান্তে ভারতীয় মদ জব্দ জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী ময়মনসিংহ সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন, বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত নবনিযুক্ত বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মইনুল ইসলাম দুর্নীতি ও অনিয়ম করেও বহাল তবিয়তে অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অভিযানে গ্রেফতার দুই দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দুর্গাপুরে অটোরিকশার গোপন বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ ময়মনসিংহে আইটি কোম্পানির ডাটা হ্যাক: ১০ হাজার ডলার মুক্তিপণ দাবির অভিযোগে যুবক গ্রেফতার সংস্কৃতি ও সংস্কৃতির উপর আক্রমণ -ইমতিয়াজ আহমেদ কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে : নবনিযুক্ত খাদ্যমন্ত্রী রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের, সিআইসিতে সেলিনা, আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার ছাত্রদল সভাপতির সিট বাতিল, অনুমতি ব্যতিত হোস্টেল প্রাঙ্গনে প্রবেশ নিষেধ রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুর্গাপুরে সংবাদ সম্মেলনের ‘সুষ্ঠ তদন্তের’ দাবি এলাকাবাসীর। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রঙ-তুলিতে স্বপ্ন আঁকছে শিশুরা ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে ৭৬ জন গ্রেফতার ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ 

পে-স্কেল কবে, জানা  গেল সম্ভাব্য সময়

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ 15 বার পড়া হয়েছে

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারিসেবা ও নাগরিক তথ্যের সন্ধান করা
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত কাজ চূড়ান্ত করা হয়েছে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা কত শতাংশ বাড়ানো হচ্ছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা কোনো তথ্য দিতে রাজি হননি।
এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে।
এর আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। নতুনভাষা শেখার রিসোর্স ব্যবহার করা
দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। প্রস্তাবিত কাঠামো দুই ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং পরের বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।
এদিকে সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ই-বুকের ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামের অংশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নবম বেতন কমিশনের সুপারিশ
অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর ভিত্তিতে বেতন-ভাতা পেয়ে আসছেন। এর মধ্যে মূল্যস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতায় সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়াতে ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছবি, সংগৃহীত

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ