সব
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবড়ী উপজেলাধীন পোড়াবাড়ী নামক স্থান ও ঝিনাইগাতী উপজেলাধীন গুরুচরন দুধনই নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে।
বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট শনিবার পৃথক ০২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটককৃত মদের সিজার মূল্য ১০,৫৭,৫০০/- টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য