ঢাকা সন্ধ্যা ৬:৪৯, শনিবার, ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুর্গাপুরে সংবাদ সম্মেলনের ‘সুষ্ঠ তদন্তের’ দাবি এলাকাবাসীর। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রঙ-তুলিতে স্বপ্ন আঁকছে শিশুরা ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে ৭৬ জন গ্রেফতার ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ  ময়মনসিংহে ৩০ লাখ টাকা চাঁদা দাবী! আ’লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা সুদের টাকা না দেওয়ায় জোটনের দোকানে হামলা-ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগ লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাখী – সম্পাদক লিলি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব  :  নবনিযুক্ত দুদক চেয়ারম্যান শিক্ষার্থীদের সঞ্চয় ও ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেফতার, মামলা ৫৯ উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে জাল দলিল করে ২ একর ১৯ শতাংশ জমি জবর দখলের অভিযোগ দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় গ্যাস সংকট নিরসন সরকার কাজ করছে -ড.জাহেদ উর রহমান দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল! গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা ৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার ডিএমপিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেফতার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ 28 বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality?

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তী প্রক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকা এবং সংসদে ক্ষমতাসীন জোটের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় জয়ের সমীকরণ অনেকটাই নিশ্চিত ছিল। তবুও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্ধারিত তফসিল অনুযায়ী সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল পান ২৫৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ পান ৮৮ ভোট। সরকারি ও বিরোধী দলের মোট ৬ জন সংসদ সদস্য ভোটদানে অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছরই শেষবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। পরবর্তী সময়ে সকল রাষ্ট্রপতি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেও দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম আবার ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো বঙ্গভবন এলাকা উৎসবমুখর পরিবেশে সেজে ওঠে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন ও আশপাশের এলাকায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ