ঢাকা বিকাল ৩:৪২, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নিরাপদ খাদ্য নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে- খাদ্যমন্ত্রী ‎ময়মনসিংহে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায়  জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি, এলএসডি ইনচার্জ বরখাস্ত 

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ 94 বার পড়া হয়েছে

জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ময়মনসিংহ টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আলোচনার শুরুতে শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাইয়ের আন্দোলনের বিশ্বাসযোগ্যতা ও চেতনার মূল শক্তিও ছিল শিক্ষার্থীরা। তাই জুলাইয়ের শিক্ষা হলো কখনো অন্যায়ের সঙ্গে আপস না করা এবং সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া।

বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোভাবে লেখাপড়া করতে হবে, শিক্ষক ও অভিভাবকদের সম্মান করতে হবে এবং মাদক, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সরকারি সম্পত্তি ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি ও অন্যান্য অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। মতপার্থক্য থাকলেও কাউকে ছোট না করে যুক্তি ও আইনের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন অন্য কোনো দেশ করে দেবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসতে হবে। দেশের অনেক তরুণ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, নাসা, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন। তাই বর্তমান প্রজন্মও নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের জন্য অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, যে অন্যায় ও অশুভ শক্তিকে দেশ থেকে দূর করা হয়েছে, সেই পথ থেকে সবাইকে দূরে থাকতে হবে। সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের দেশের সম্পদ রক্ষা এবং উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে। এটিই হবে প্রকৃত জুলাই চেতনা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয়, এটি দেশের আপামর জনগণের সম্মিলিত সংগ্রামের ফসল। তাই জুলাইকে কেউ যেন নিজেদের সম্পত্তি হিসেবে দাবি না করে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই দুটি ইতিহাসকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং রাষ্ট্রের ধারাবাহিক সংগ্রামের অংশ হিসেবে দেখতে হবে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল দেশের বীর জনগণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি জাতির আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক দিন। এটি শুধু বিজয় বা বেদনার স্মৃতি নয়, বরং হাজার হাজার শহীদের রক্তে রচিত নতুন প্রত্যয় ও নতুন ইতিহাসের সূচনা।

তিনি বলেন, শুধু দিবসটি স্মরণ করাই যথেষ্ট নয়, গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ও চেতনাকে ধারণ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জুলাই শহীদ মাহিনের বাবা ও সাগরের বাবা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা , শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সকাল ১০টায় ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ