ঢাকা রাত ৮:৫৫, বুধবার, ৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো ভিসা নিয়ে সৌদি আরবের বড় সুখবর প্রেমের গুঞ্জনকে উস্কে দিলেন কেয়া পায়েল সরকারি ভাতায় চলে না পরিবার ইউপি সদস্য আজিজুল হকের ভরসা মুদির দোকান আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে ময়মনসিংহে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন ভারমুক্ত হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার এয়ারপোর্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ডেপুটি স্পীকারের উদ্যেগে ক্রীড়া সামগ্রী বিতরণ ময়মনসিংহে মহিলাদল নেত্রী শিরিনা হানিট্র্যাপ মামলায় গ্রেফতার  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান শরীয়তপুর জাজিরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্বে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী  ময়মনসিংহ নগরীতে জেলা প্রশাসন নাকি মসিকের জমি? সরকারি খতিয়ানের জমিতে নির্মাণ ঘিরে জনমনে প্রশ্ন দুর্গাপুরে নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত সমৃদ্ধ পল্লী গড়েই উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ ভবঘুরে আটক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে, নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪

প্রেমের গুঞ্জনকে উস্কে দিলেন কেয়া পায়েল

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ 18 বার পড়া হয়েছে

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।

এবার অবকাশ যাপনে মালদ্বীপে রয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত—অনুরাগীদের মাঝে মালদ্বীপ ভ্রমণের চমৎকার সব মুহূর্ত শেয়ার করছেন কেয়া পায়েল। কখনো তাকে ঘুরতে দেখা যাচ্ছে স্পিডবোটে, কখনো আবার অভিজাত হোটেলের বাথটাবে আয়েশি ভঙ্গিতে ফ্রেমবন্দি হচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এমন মোহনীয় ছবি ও ভিডিওগুলো দেখে তার অনুসারীরাও মন্তব্যের ঘরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে এই নিয়মতান্ত্রিক ভ্রমণের মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই বিনোদন পাড়ায় শোরগোল ফেলে দেয়।

ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে এক রহস্যময় যুবককে দেখা গেছে। মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। সেখানে গল্প আর আড্ডার মাঝেই ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় পায়েলকে। অন্তর্জালে আসার পরপরই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। মালদ্বীপের এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং তা ‘প্রেমের সফর’। এই প্রেমের গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলছে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই পায়েলের এমন চিরন্তন প্রেমের প্রশ্ন— দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা। নায়িকার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত—অনুরাগীরাও যেন একাত্মতা পোষণ করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভুলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন।’

আরেকজন লিখেছেন, ‘প্রথমবার কোন কিছুই ভুলা যায় না।’ মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। তবে আপাতত পায়েলের এই একটি প্রশ্নই তার ভক্তদের মনে কৌতুহল জাগিয়ে রেখেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ