ঢাকা রাত ২:৩৪, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
খাটের নিচে ‘মদের আড়ৎ’, ৩০ বোতল ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের, ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

ময়মনসিংহে এগ্রোটেক কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ 69 বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী এলাকায় অবস্থিত ‘এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড’ কারখানায় এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আবু সাঈদ, তার বাড়ি স্থানীয় রাঘবপুর বড়ইকান্দি এলাকায়।

এদিকে শ্রমিকের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে কোম্পানি কর্তৃপক্ষের হামলায় ৬ জন সাংবাদিক লাঞ্ছিত ও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে এগ্রোটেক কারখানায় যান। এ সময় কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) প্রিন্সের সরাসরি নির্দেশে একদল লোক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের লাঞ্ছিত করার পাশাপাশি তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাংচুর করে।

পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী সাংবাদিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ কল দিয়ে সাহায্য চান। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে হামলায় ব্যবহৃত লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ প্রশাসন আহত সাংবাদিকদের উদ্ধার করে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দেয়।
কারখানার ভেতরে প্রবেশ করে দেখা যায় এক ভয়াবহ চিত্র। অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে, যেকোনো মুহূর্তের বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে কীভাবে কারখানাটি চালু রয়েছে, তা নিয়ে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর ভূমিকা ও নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ ও গুরুতর প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার একাধিক শ্রমিক জানান, সেখানে ন্যূনতম কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। কিন্তু চাকরি হারানোর ভয়ে কোনো শ্রমিক মুখ খোলার সাহস পান না। এখানে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছরই অন্তত ১—২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু অদৃশ্য এক শক্তির ইশারায় আজ পর্যন্ত কোনো মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। প্রতিটি ব্যবস্থাপনাই ধামাচাপা দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজ অনতিবিলম্বে এই ‘আতঙ্কের কারখানা’ এগ্রোটেকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ