ঢাকা বিকাল ৫:৫০, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন কাভার্ড ভ্যানের মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১ তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি ‎ফুলবাড়ীয়ায় যুব দিবস উপলক্ষে উদ্যোক্তা ও খামারিদের ৩ লাখ টাকার চেক বিতরন ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন

সেলিম মিয়া।। আপডেটঃ বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ 194 বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।উভয় বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে।

মঙ্গলবার (৫মে) বিকালে স্থানীয় সার্কিট হাউস মাঠে
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

খেলায় বালক বিভাগে সিটি কর্পোরেশনের সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বালিকা দলে ২-০ গোলে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দাপুনিয়া ইউনিয়নের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।

খেলার উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে বলেন, আমাদের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে দক্ষ ও মেধাবী জাতি গড়ে তুলতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ করছেন। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু ইউসুফ খান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”

উভয় দলের খেলা শেষে জাতীয় সংসদ সদস্যের অনুপস্থিতে তার পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মো. আবু ইউসুফ খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক রফিকুল আলম শামীম।সদর সাব রেজিষ্ট্রোর জাহিদ হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার মোঃ হারুন অর রশিদ,আশীষ কুমার, জহিরুল ইসলাম,,মোঃ সাদ্দাম হোসেন,রুবি খান, মিতালী বণিক,মোজাহিদুল ইসলাম,জহির আলম,মোজাম্মেল হোসেন, ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না, ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান (হাবিব),শেহড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার,আজমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের আফরোজ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণসহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অভিভাবক, ফুটবলপ্রেমী দর্শক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করতে সার্কিট হাউজ মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া স্কুল ও ইউনিয়ন পর্যায় অতিক্রম করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বালক ও বালিকা মিলিয়ে মোট ১৮০টি স্কুল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হওয়া বালক ও বালিকা—দুটি দলই পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ