ঢাকা রাত ১২:০৪, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা

বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ 124 বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ, ১৪৩৩-কে সাদরে বরণ করে নিতে ময়মনসিংহ অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, ধর্ম-বর্ণ, সকল বয়সি নাগরিকদের অংশগ্রহণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল, মঙ্গলবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নানা রঙের ভাস্কর্যসহ এক বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ ময়মনসিংহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চ-২ এ পহেলা বৈশাখকে সাদরে বরণ করে নিতে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় নববর্ষকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বলেন, অনেক বছর পর আজ আমরা মন খুলে, প্রাণ খুলে নববর্ষের দিনটিকে পালন করতে পারছি। তিনি ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বৃহত্তর ময়মনসিংহসহ সকল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশিয় ভাষা, সংস্কৃতিকে সামনে রেখে, বিজাতীয় সংস্কৃতির কুপ্রভাবকে পাশ কাটিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে সরকার সচেষ্ট বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ। বিভেদ ভুলে, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, পালাগান যাত্রাগান, বৈশাখী মেলা, হালখাতা, দেশিয় সংস্কৃতির পরিচয়কে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। দিনশেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের জন্যই কাজ করি। সম্মিলিতভাবেই দেশকে এগিয়ে নেব, সবার এই অঙ্গীকারই হোক।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বলেন, এই দিনে সবাই এক হয়ে, নতুন অঙ্গীকার নিয়ে, অতীতের সব ব্যর্থতা ভুলে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে। ময়মনসিংহ জেলা প্রশাসক জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকেও বাংলা সংস্কৃতির পরিচয়কে ধারণ করতে তিনি আহ্বান জানান। এছাড়া, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা জ্ঞাপনের পর ময়মনসিংহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থী, শিল্পীদের অংশগ্রহণে নাচ, গানসহ মনোজ্ঞ ও উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সংস্কৃতিকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজন সকল শ্রেণী-পেশা, জাতিগোষ্ঠীর ময়মনসিংহবাসী উপভোগ করে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ