ঢাকা রাত ৩:৩৬, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন সদরের এমপি

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ 113 বার পড়া হয়েছে

ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। পরে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় যেতে হয়। এতে সময়, অর্থ ও সুযোগের অপচয় ঘটে।

তিনি বলেন, ময়মনসিংহে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও জানান, সম্ভাব্য বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদসহ বহুমুখী বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক হল ও আধুনিক ক্যাম্পাস সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন তিনি।

কলেজের সার্বিক উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন সংসদ সদস্য। তিনি অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক তরিকুল ইসলাম ভূইয়া কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। তিনি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া কলেজের জন্য দুটি যানবাহন বরাদ্দ, অডিটোরিয়াম সংস্কার, একটি মসজিদ স্থাপন, কর্মচারীদের চাকরি সরকারিকরণ এবং পর্যাপ্ত চেয়ার-টেবিল ও আসবাবপত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ডা. মালেকা বিলকিস সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় কলেজের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ ও সাইদুর জামান শরিফ, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, কলেজ ছাত্রদল নেত্রী মার্জিয়া মূনসুর তুষি, সাদিয়া রুজেল, হিমাদ্রা হিমু, হাফিজা আক্তার হিমা ও উম্মে হাবীবাসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এটি দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ