ঢাকা রাত ১০:৪৬, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন : আইজিপি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ সাজেকে গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসব, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক কোকো ১৮ তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন ‎মমেক হাসপাতালে ময়লার সাথে কৌশলে নেয়া হচ্ছে চিকিৎসাসামগ্রী ‎ত্রিশাল থানার এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা, বাদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা! বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ‎ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে আরও এক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে আওয়ামী লীগের বিক্ষোভ সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার ‎ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় প্রতিটি পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার -খাদ্যমন্ত্রী ময়মনসিংহে সাংবাদিকের বাসায় চুরি

আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ 118 বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এটা জানতে পেরে তাদের ‍ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক। তাই সরকারকে বলব তাদের প্রটোকল বিএনপির তিনগুণ বাড়িয়ে দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা…এই সংবাদ দেখেছেন…তাহলে আমি বলব আপনারা সতর্ক থাকবেন। সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি জনতার উদ্দেশে বলেন, যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম সেই দলটি সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা দেখতে পারছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। শুধু মিথ্যা কথাই না, গুণাহের কথা তারা বলছে।

তারেক রহমান জনতার উদ্দেশ্যে বলেন, দলটি কীভাবে মিথ্যা কথা বলছে চলেন শুনি আমরা। আজ আমরা যে মাটির বুকে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কী বলেন তো? এই মাটির নাম বাংলাদেশ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। যে দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি…আমরা দেখেছি তখন কী ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেইসময় দেশের পক্ষে থাকত…যদি তাদের ভূমিকা সেসময় দেশের জনগণের পক্ষে থাকত…তাহলে ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হত না। আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার। আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।

সমাবেশে তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে জনগণ নির্বিঘ্নে মত প্রকাশ করতে পেরেছে। ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলো, তখন মানুষ সরকার সমালোচনা করতে ভয় পেতো না। কোনো মানুষ গুম বা খুনের শিকার হয়নি।

বিগত নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সেই নির্বাচন ছিলো তামাশার। জনগণের ভোটাধিকার ছিলো না। মানুষ তার কষ্টের কথা বলবে—এমন কাউকেও খুঁজে পায়নি।

উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা থেকে সিলেট যেতে যত সময় লাগে, লন্ডন যেতে তার চেয়েও কম সময় লাগে। এটিই আগের সরকারের উন্নয়নের বাস্তব চিত্র।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদরাসা মাঠের জনসভা থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারে পৌঁছান তারেক রহমান। আইনপুরের সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ফজলুল কবিরের সভাপতিত্বে চারজন সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে আগামী মাসের ১২ তারিখের নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। বহু মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। সেই ত্যাগের মর্যাদা দিতে হলে কোথায় সিল মারতে হবে- ধানের শীষেই সিল মারতে হবে।

দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। একমাত্র ধানের শীষই সেই নিশ্চয়তা দিতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ