ঢাকা রাত ২:৩০, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত পে-স্কেল কবে, জানা  গেল সম্ভাব্য সময় শেরপুর দুই উপজেলা সীমান্তে ভারতীয় মদ জব্দ জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী ময়মনসিংহ সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন, বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত নবনিযুক্ত বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মইনুল ইসলাম দুর্নীতি ও অনিয়ম করেও বহাল তবিয়তে অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অভিযানে গ্রেফতার দুই দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দুর্গাপুরে অটোরিকশার গোপন বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ ময়মনসিংহে আইটি কোম্পানির ডাটা হ্যাক: ১০ হাজার ডলার মুক্তিপণ দাবির অভিযোগে যুবক গ্রেফতার সংস্কৃতি ও সংস্কৃতির উপর আক্রমণ -ইমতিয়াজ আহমেদ কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে : নবনিযুক্ত খাদ্যমন্ত্রী রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের, সিআইসিতে সেলিনা, আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার ছাত্রদল সভাপতির সিট বাতিল, অনুমতি ব্যতিত হোস্টেল প্রাঙ্গনে প্রবেশ নিষেধ রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুর্গাপুরে সংবাদ সম্মেলনের ‘সুষ্ঠ তদন্তের’ দাবি এলাকাবাসীর। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রঙ-তুলিতে স্বপ্ন আঁকছে শিশুরা ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বানিয়াচং থানায় আগুন দিয়ে এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম -মাহদী হাসান

হবিগঞ্জ প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ 136 বার পড়া হয়েছে

বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’ বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মাহদী হাসান।

আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মাহদী হাসান ওসির সঙ্গে তর্কে জড়িয়ে এসব কথা বলেন।

হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের ১৫ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।

থানা ঘেরাও করে রাখা ছাত্রনেতাদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বানিয়াচং থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার কথা বলতে শোনা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে।

এনামুল হাসানকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভাষ্য, এনামুল একসময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ান। আর পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এনামুলকে আটকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে গতকাল দুপুরে থানা ঘেরাও করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী ওসির কক্ষে অবস্থান নেন। তাঁরা দাবি করেন, এনামুল হাসান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরে তিনি জুলাই আন্দোলনে জড়িত হন। তাঁরা এনামুলকে ছেড়ে দেওয়ার দাবি করেন।

বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিকলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছে নাকি? মাহদী হাসান, সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখা সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে।

মাহদীকে বলতে শোনা যায়, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। আপনি (ওসি) বলেছেন, “আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে? ”’ একপর্যায়ে মাহদী হাসান ওসিকে বলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।

ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিকলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছে নাকি?’

খবর পেয়ে বেলা তিনটার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম শায়েস্তাগঞ্জ থানায় ছুটে যান। তাঁর মধ্যস্থতায় বেলা সাড়ে তিনটার দিকে এনামুল হাসানকে ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে জানতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি। ক্ষুদেবার্তার জবাবও দেননি।

এ বিষয়ে মাহদী হাসান বলেন, ‘আটক হওয়া ছাত্র নেতা একসময় ছাত্রলীগ করলেও তিনি জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন। শুধু তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।’ মাহদী প্রশ্ন তোলেন, ‘আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে মূল সমন্বয়কারীদের একজন সারজিস আলম। তিনিও তো একসময় ছাত্রলীগ করেছেন। তাহলে তিনিও কি অপরাধী?’ তিনি দাবি করেন, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আগেও অপরাধ করেছে তাঁদের তিন নেতা-কর্মীকে আটক করে।

আজ শনিবার সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুল হাসানকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তাঁর কোনো অপরাধের সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরে তাঁর অভিভাবকের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ‘এখানে আমাদের কোনো অপরাধ ছিল না। আটকের পর যা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। সবার হাতে হাতে সে ভিডিও প্রচার হয়েছে। তারাই ভিডিও করেছে, আবার তারাই ছেড়েছে। এ সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। কেউ অপরাধ করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে।’

ওসি আবুল কালাম আজ দুপুরে আরও বলেন, ‘আমরা তাঁকে (এনামুল) বৈষম্যবিরোধী একটি মামলায় সন্দেহভাজন ও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করি। ওই দিন রাত বেশি হওয়ায় আমরা যাচাই-বাছাই করতে পারিনি। পরদিন নানাভাবে তথ্য নিয়ে আমরা জানতে পেরেছি, আটক হওয়া ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। পরে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ