ঢাকা ভোর ৫:৪৯, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

ঘুষ দুর্নীতি সরকারি অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকার মালিক সওজের প্রকৌশলী শামছউদ্দিন

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ 269 বার পড়া হয়েছে

সড়ক ও জনপদ অধিদপ্তরের শামছ্উদ্দিনের “আলাদিনের চেরাগ, শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়ে সওজ প্রকৌশলী একজন সাধারণ সরকারি প্রকৌশলী, যিনি মাত্র ২০ বছর আগেও ছিলেন সীমিত আয়ের চাকুরে আজ তার নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ! তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপুটেশন) ও ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক এ.কে. শামছ্উদ্দিন আহাম্মদ নান্নু।

দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের সময় এমনই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল দেশের প্রকৌশল মহল। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে শুরু করেছে অনুসন্ধান। অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, নকশা পরিবর্তনের মাধ্যমে সিন্ডিকেটের লাভবান করা, অর্থপাচার ও পরিবার-পরিজনের নামে বিপুল সম্পদ অর্জন।

“ময়মনসিংহ কেওয়াটখালী সেতু” প্রকল্পে নকশা পরিবর্তন করে জমি অধিগ্রহণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন শামছ্উদ্দিন। প্রকল্প অনুমোদনের পর একনেকের নির্দেশ উপেক্ষা করে তিনি গোপনে নকশা বদল করেন। এতে মোটা অঙ্কের টাকা যায় ঠিকাদার সিন্ডিকেটের পকেটে।

এ বিষয়ে তদন্ত শুরু হলেও একটি প্রভাবশালী মহলকে ব্যবহার করে তিনি অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত প্রকল্পের অনুমোদিত নকশার বাইরে সব কার্যক্রম বন্ধে নির্দেশ দেন।

শামছ্উদ্দিন আহম্মদ ও তার পরিবারের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে একাধিক বিলাসবহুল সম্পদ। উল্লেখযোগ্য কয়েকটি:

ধানমন্ডি ৫ নম্বর রোডে ওরিয়েন্টাল হারমনি হোল্ডিংয়ে ২৬০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট, ধানমন্ডি ৯/এ এবং পশ্চিম ধানমন্ডির মধুবাজারে আরও দুটি ফ্ল্যাট, চন্দ্রিমা উদ্যানে মনোয়ারা বেগম (স্ত্রী)-এর নামে দৃষ্টিনন্দন বাড়ি, মোহাম্মদপুরে ছয়তলা বাড়ি, বরিশালের নিউ সার্কুলার রোডে ৫৪ শতক জমিতে দোতলা বাড়ি ‘নেহার ভবন’ এছাড়া স্ত্রীর নামে রয়েছে বিলাসবহুল গাড়ি (ঢাকা মেট্রো-গ-৩৭-৬৭২৬), বিভিন্ন ব্যাংকে এফডিআর ও বিপুল অর্থ।

প্রকৌশলী শামছ্উদ্দিনের সরকারি বেতন দিয়ে এসব সম্পদ অর্জনের ব্যাখ্যা মিলছে না। তার বড় মেয়ে আমেরিকায় পড়ালেখার জন্য খরচ করেছেন প্রায় এক কোটি টাকা। ছোট মেয়ে পড়ছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে, সেখানে প্রতি মাসে লাখ টাকার বেশি খরচ।

একইসঙ্গে বছরে একাধিকবার বিদেশ ভ্রমণ, সিঙ্গাপুর ও আমেরিকা সফরসহ পারিবারিক জীবনযাত্রা অভিজাত শ্রেণির মতো। ছোট বোন ফজিলত আহমেদ মুন্নি, প্রাইম ব্যাংকের কর্মী, গোপনে শামছ্উদ্দিনের টাকার ব্যবস্থাপনা করেন বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে জানা গেছে, তার আর্থিক লেনদেনের উপর কড়া নজরদারি চলছে।

২০০৫-২০০৮ সালে ঝালকাঠি সওজে উপ-বিভাগীয় প্রকৌশলী থাকাকালে শামছ্উদ্দিনের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ জমা পড়ে। অভিযোগ রয়েছে, তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে সে মামলা ম্যানেজ করেন।

সাধারণ মানুষের রক্তঘামের টাকায় প্রকল্প বরাদ্দ হলেও তা আজ দুর্নীতির ফাঁদে। শামছ্উদ্দিনের বাড়ির কেয়ারটেকারদের ভাষায়, স্যার কোটি কোটি টাকার মালিক। মোহাম্মদপুরে তার একাধিক বাড়ি, ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট।

সওজের প্রকৌশলী (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতিবাজ যেই হোক, সে দেশের শত্রু। অভিযোগ পেয়েছি। প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্র জানিয়েছে, শামছ্উদ্দিনের বিষয়ে এর আগেও একাধিকবার অভিযোগ এসেছে এবং এবারও একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ অনুসন্ধান শুরু হয়েছে।

তার মতামত জানতে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। সরকারি চাকরির আড়ালে গড়ে ওঠা এক “চেরাগের জাদুকর” প্রকৌশলী শামছ্উদ্দিন। এ ঘটনায় শুধু একটি ব্যক্তির নয়, পুরো ব্যবস্থার দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এই অভিযোগের সঠিক ও নিরপেক্ষ তদন্ত না হলে সরকারের দুর্নীতি দমন প্রচেষ্টা প্রশ্নের মুখে পড়বে এবং জনগণের আস্থা আরও ভেঙে পড়বে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ