ঢাকা দুপুর ১:১২, মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বিতর্কিত ওসি’রা পুনর্বহাল! ময়মনসিংহ রেঞ্জে নতুন বিতর্ক দুর্গাপুরে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন এম এ এইচ মুহিম ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলক অভিযোগে মবের শিকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা : পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম সুমন মুক্তাগাছায় সিয়াম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ত্রিশালে যুবদল নেতার ভাইয়ের ওপর হামলা ও লুটপাট ময়মনসিংহে গণমাধ্যম দিবসে অপতথ্য নিয়ে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা সাবেক ছাত্রদল সভাপতি ও পুলিশ পরিদর্শক শামসুল হুদা খান: পদায়ন ও বদলি নিয়ে নানা মহলে প্রশ্ন দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ 78 বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বিষয়ে ঐক্য গড়ে এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরীর লক্ষ্যে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সোমবার বেলা সোয়া এগারোটায় দ্বিতীয় দফায় দশম দিনের মত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘আমরা চেষ্টা করছি আপনাদের অনুভূতি ও আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে কমিশনের উপস্থাপিত প্রস্তাবগুলোকে প্রয়োজনে সংশোধিত করে আবার উপস্থাপনা করতে। তাই এগুলো নতুন কোনো প্রস্তাব নয়, সংশোধিত প্রস্তাব। যেহেতু সকলেই কাঠামোগত পরিবর্তনের দিকে জোর দিচ্ছেন আপনাদের সঙ্গে সেই জায়গাটায় আমরা থাকার চেষ্টা করছি। ‘

তিনি আরো বলেন, এখন জুলাই মাস। গত বছরের এই সময়টাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তরুণ ও যুবাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রকম রাজনৈতিক দলের কর্মসূচি অবশ্যই থাকবে, আপনাদের ব্যস্ততাও থাকবে। তবে আমাদের সময় স্বল্পতার বিষয়টিও মাথায় রাখতে হবে।

এসময় তিনি বিশেষ বিবেচনায় সংলাপে সময় দিয়ে দ্রুত আলোচনায় অগ্রসর হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান।

ড. রীয়াজ বলেন, আপনারা জানেন, দলগুলোর সঙ্গে আলাদা আলাদা এবং একত্রিত হয়েও বৈঠক করেছে কমিশন, প্রয়োজনে প্রস্তাবনা সংশোধন করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পর কমিশন সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন। যেসব বিষয়গুলোতে ঐকমত্য তৈরি হয়নি সেগুলো সংশোধন করে প্রস্তাবনা আকারে আপনাদের সামনে কিভাবে প্রকাশ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করেন। এর থেকেই বোঝা যায়, কমিশন কারো ওপরে কিছু চাপিয়ে দিচ্ছে না। আপনাদের বক্তব্য ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য করার ব্যাপারে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এছাড়া, কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

কমিশন সূত্রে জানা যায়, আলোচনায় কোন নির্দিষ্ট বাধা ধরা আলোচনার বিষয় নেই। যে সকল বিষয় অমীমাংসিত থেকে গেছে কিংবা ঐকমত্য তৈরি হয়নি সেসব বিষয় আবারো আলোচনা করা হবে।

এর আগে, দফায় দফায় বৈঠকে কমিশন প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণকল্পে স্বতন্ত্র কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।

কমিশন সূত্রে জানা যায়, আলোচনা শেষে ব্রিফ করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।

আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। (বাসস)

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ