ঢাকা রাত ১:১৪, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নির্বাচন ব্যবস্থার সংস্কার করে সেপ্টেম্বরেই নির্বাচন সম্ভব: রুহিন হোসেন প্রিন্স

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ 122 বার পড়া হয়েছে

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে না, আগামী সেপ্টেম্বরেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বুধবার (২৮ মে) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হাজির হয়ে তিনি এমন মন্তব্য ও অভিমত প্রকাশ করেন।

জুলাই আগস্টে শহীদ হয়েছে অনেক মানুষ, তবে এটা নির্বাচন পেছানোর যৌক্তিক কারণ নয় বলেও উল্লেখ করেন রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, একাত্তরে ৩০ লক্ষ মানুষ যে শহীদ হয়েছিল তখন নির্বাচন হয় নি? ওই সরকার যদি বলতো, না; এতো মানুষ শহীদ হয়েছে নির্বাচন দেবো না। সেটা তো হয়নি।

সরকারের সংলাপ বিষয়ে সমালোচনা করে বাম দলের এই নেতা বলেন, আমরা আগেরদিন পত্রিকায় দেখলাম তারা আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি আর জামায়াতকে। পরে আকস্মিকভাবে দেখলাম এনসিপি। প্রথমে তো ছিল না। তার মানে পাল্লা ভারী।

বিএনপি যা বলবে তার বিপরীতে দুইটা প্রস্তুত। একজন উপদেষ্টা আমাকে ফোন দিয়েছিলেন। তিনি জানালেন, প্রিন্স ভাই উনাকে যদি কাল একটু পাঠান ভালো হয়। আমি বললাম বাম জোট? আপনারা কি কমিউনিস্ট পার্টির সঙ্গে বসতে চান? তিনি বললেন, না, আমরা বাম জোটের সঙ্গে পরে হয়তো বসবো। আমি বললাম আপনি সরাসরি উনাকে বলেন।

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমি পরিস্কার ভাষায় বলতে চাই, কেউ যদি আমাদেরকে ডাকে আমরা জানতে চাইবো এজেন্ডাটা কী? গত আগস্টের পর উনারা যতবার ডেকেছেন বিপদে পড়ার পরই ডেকেছেন, এছাড়া কোনো সংলাপ করেননি। এ ধরনের যাওয়ার তো দরকার নাই। এদিকে যুদ্ধাপরাধী খালাস পাবে, আমাদের কর্মী মার খাবে, আর আমরা যাবো তাদের ডাকে?

তিনি আরও বলেন, আমার গ্রামের কৃষক ফসলের দাম পাবে না, আমাদের শ্রমিকরা ঈদে বেতন পাবে না, আর আমরা দেখা করতে যাবো? নো। উনারা করিডোর দেবে, আর আমাদের দেখা করতে যেতে বলবে, নো।

তবে দেশের স্বার্থে ডাকলে যাবো। তবে বারবার বিপদে পড়লে ডাকবে, আমরা যাবো না।

অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই সঙ্কট তৈরি করছে উল্লেখ করে এই নেতা বলেন, এই পদত্যাগ নিয়ে যে সংকট তৈরি হলো, এটা তো সম্পূর্ণ উনারা করেছে। তারপরেও দেশটা যদি ভালো চালাতে পারতো তাহলে নির্বাচন দেরি করে করলেও তো কেউ আপত্তি করতো না। বলেন, এই কমাসে কোনটা ভালো চলছে? একজন যুদ্ধাপরাধী মুক্তি পেল। এ নিয়ে একজন উপদেষ্টা লিখেছেন, জুলাই অভ্যুত্থানের ফসল এটা। জুলাইয়ের গণ অভ্যুত্থান কি তাহলে এইজন্য করেছিলেন? জুলাই অভ্যত্থানের ফসল কি করিডোর দিয়ে দেবেন, বন্দর দিয়ে দেবেন? এটাই কি আপনাদের ম্যান্ডেট ছিল?

সেপ্টেম্বরে নির্বাচন সম্ভব জানিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সেপ্টেম্বরেই নির্বাচন সম্ভব, ডিসেম্বর দেওয়া লাগবে না- আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। এই সময়ে ভালো নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, টাকার খেলা বন্ধ, পেশী শক্তি বন্ধ, সবই সংস্কার করা সম্ভব।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ