ঢাকা রাত ১০:১৫, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী আইসিএপিপির স্থায়ী কমিটির হলেন ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপি”এর স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা; ২৩ জুন মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলো চীনের এক্সিম ব্যাংক

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ 139 বার পড়া হয়েছে

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু বলেছেন তার ব্যাংক চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের জন্য সহায়তা করবে, যাতে বাংলাদেশকে বৈশ্বিক বাজারে রপ্তানির কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়।

বৃহস্পতিবার চীনের বোয়াও শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২৫-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। চীনা এক্সিম ব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে অর্থায়ন করে আসছে। তবে এবারই প্রথমবার তারা বাংলাদেশে চীনা বেসরকারি শিল্পকারখানা স্থাপনে সহায়তার আগ্রহ প্রকাশ করলো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের অবস্থান এবং মানবসম্পদ দেশের অর্থনীতিকে বৈশ্বিক উৎপাদন হাবে রূপান্তর করতে পারে। তিনি চীনের শীর্ষস্থানীয় উৎপাদকদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, সরকার তাদের জন্য আকর্ষণীয় সুবিধা দেবে এবং একটি ট্রেড করিডোর গড়ে তুলবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ উৎপাদন ক্ষেত্রে চীনের পরিপূরক হতে পারে। তিনি আরও জানান, চট্টগ্রাম অঞ্চলে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য সরবরাহের জন্য আদর্শ অবস্থানে রয়েছে।

তিনি উল্লেখ করেন, ভিয়েতনাম কিভাবে চীনা ও পশ্চিমা বিনিয়োগ ব্যাবহার করে তার অর্থনীতি বদলে ফেলেছে, বাংলাদেশও যদি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে তবে একইভাবে লাভবান হতে পারবে। এ বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন, আমরা ভিয়েতনামের কাছ থেকে শিখবো।

বাংলাদেশের কর্মকর্তারা দ্রুত এক্সিম ব্যাংকের অর্থায়নের অনুমোদন, নতুন অবকাঠামো প্রকল্প যেমন দশেরকান্দি পয়ঃশোধনাগার বাস্তবায়নে সহায়তা এবং ঋণ হ্রাস করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে চেন হুয়াইয়ু জানান, তার ব্যাংক বিষয়গুলো পর্যালোচনা করবে। পাশাপাশি তিনি বাংলাদেশকে আরও বেশি চীনা মুদ্রা (আরএমবি) ভিত্তিক সহজ শর্তের ঋণ গ্রহণের পরামর্শ দেন।

উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শিগগিরই পুনরায় বৈঠকে বসবেন এবং আলোচনার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানানো হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ