ঢাকা রাত ১:১৪, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সমস্যার সমাধান রাস্তার পরিবর্তে টেবিলে বসে করুন: ডিএমপি কমিশনার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ 137 বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, সবাই ধৈর্য্য ধারণ করুন এবং সমস্যার সমাধান রাস্তার পরিবর্তে অফিসে টেবিল-চেয়ারে বসে সমাধান করুন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনারের তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগে ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) হিসেবে দুই বছর এখানে কাজ করেছি। সেই স্মৃতিচারণ করার জন্য এখানে এসেছি। তখন বিশাল এলাকা ছিল। এই অঞ্চলটা অত্যন্ত অপরাধ প্রবণ ছিল। কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিচরণ ছিল এই এলাকাতে। মাসখানেক আগেও মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই বৃদ্ধি পেয়েছিল। এখানে প্রয়োজনের অধিক অফিসার-ফোর্স মোতায়েন করে প্রতিদিন ব্লক রেইড দেওয়া হচ্ছে, পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে, ইদানিং ছিনতাই অনেক কমে গিয়েছে। অপরাধ বিভাগের পাশাপাশি সিটিটিসি, ডিবির টহলও জোরদার করা হয়েছে। আমি আশা করছি ছিনতাই অচিরেই বন্ধ হবে। আমরা সকলে মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

কমিশনার বলেন, আগের তুলনায় এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে এখন বড় সমস্যা হচ্ছে অনেকে তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামে। ট্রাফিক বন্ধ করে মানুষের চলাচলে কষ্ট সৃষ্টি করে। অনেক দুর্ভোগ সৃষ্টি করে। ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় আটকা থাকে। আমি একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি, আপনারা এই কাজটি করবেন না। মানুষের অনেক কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। আপনারা দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেয়ে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের চর্চা ভালো নয়। সন্তান সম্ভবা নারী, অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারে না। বিদেশগামী যাত্রী সময় মতো বিমানে উঠতে পারে না। এমন কি গতকালও আপনারা দেখেছেন সিএনজি ড্রাইভাররা সকাল থেকেই ঢাকা শহরে অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহবাগে গতকালকেও আমি নিজে গিয়েছি, শিক্ষকদেরকে অনুরোধ করেছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, পুলিশ আপনাদের কিছু বলবে না, কিন্তু দয়া করে রাস্তায় গিয়ে ট্রাফিক বন্ধ করবেন না।

ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অতীতেও তারা এভাবে প্রোগ্রাম দিয়েছে। পুরো শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না, এমন কিছু ঘটবে না।

পরে তিনি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সংস্কার কাজের পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় সভায় তিনি সুশীল সমাজের ব্যক্তিদের পুলিশি সেবা সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শের কথা শোনেন ও তারা আগের পুলিশের চেয়ে বর্তমান পুলিশের প্রশংসা করায় তিনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ