ঢাকা দুপুর ১২:১১, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

রোগীর ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে গাঁজা বহন; ডিবি কর্তৃক ৪৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ অপরাহ্ণ 139 বার পড়া হয়েছে

সাধারণত জরুরী চিকিৎসা সেবায় রোগী পরিবহণের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়ে হয়ে থাকে। এজন্য রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ সুবিধাও পেয়ে থাকে জনসেবায় ব্যবহৃত এ পরিবহনটি। আর এ সুযোগটির অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহনের সময় ডিবি- লালবাগ বিভাগের চৌকস দলের হাতে ধরা পড়লো মাদক কারবারি চক্রের চার সক্রিয় সদস্য।গ্রেফতারকৃতরা হলো- ১। জোহরা বেগম(৩০), ২। মোঃ ফেরদৌস আকন্দ(৩২), ৩। মোঃ সোহাগ হোসেন মাতব্বর(৩৯) ও ৪। শাহাজালাল শেখ(৪০)।

বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ০৫:১০ ঘটিকায় চানখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সসহ তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। এ সময় তাদের হেফাজত হতে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি একটি সাদা রঙের পুরাতন অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মাতুয়াইল-বকশিবাজার রাস্তা দিয়ে ঢাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে চারখারপুল সংলগ্ন সেক্রেটারিয়েট রোডে অবস্থান নেয় ডিবির টিম। বিকেল আনুমানিক ০৫:১০ ঘটিকায় কাঙ্খিত অ্যাম্বুলেন্সটি আসলে সংকেত দিয়ে সেটি থামানো হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় অ্যাম্বুলেন্সে থাকা জোহরা বেগম, ফেরদৌস আকন্দ, সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ নামের চারজনকে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা। এ সময় অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা পরিবহন করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ