ঢাকা সকাল ৭:০৪, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

আশুলিয়ায় যৌথবাহিনীর উপর হামলা; গ্রেফতার ৩৬

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ণ 180 বার পড়া হয়েছে

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন মামলা ও গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন।

এর আগে, শিল্প পুলিশ-১ এর এসআই রাশেদ মিয়া মঙ্গলবার বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল আশুলিয়ার জিরাবো এলাকায় মণ্ডল নিটওয়্যার গার্মেন্টস লিমিটেড কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানের ভেতরে আলোচনায় বসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় শ্রমিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষ দুই শ্রমিককে গুম ও দুইজনকে ধর্ষণ করেছে বলে গুজব ছড়ায়।

এছাড়া পার্শ্ববর্তী এলাকার ন্যাচারাল ডেনিমস ও ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানার শ্রমিকরা অযৌক্তিক বিভিন্ন দাবিতে ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করেন।

একপর্যায়ে অসন্তোষের কারণে কর্তৃপক্ষ এই দুটি কারখানায় ছুটি ঘোষণা করলে সব শ্রমিক একযোগে বের হয়ে আসে। এ সময় তাদের সঙ্গে ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার উশৃঙ্খল শ্রমিকরা বহিরাগতদের নিয়ে দলবদ্ধ হয়ে টঙ্গাবাড়ি এলাকায় মণ্ডল গার্মেন্টসের সামনে অবস্থান নেন। পরে তারা মণ্ডল গার্মেন্টসের ভেতরে শ্রমিকদের যৌথবাহিনী আটকে রেখেছে বলে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এজাহারে আরও বলা হয়, শিল্প পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু উত্তেজিত শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ও র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামানসহ ১০-১২ জন যৌথ বাহিনীর সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে সেনাবাহিনীর পাঁচটি, র‍্যাবের দুটি ও শিল্প পুলিশের একটিসহ ৮টি গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন গণমাধ্যম কে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শ্রমিক অসন্তোষের জেরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিকরা র‌্যাব ও সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ