ঢাকা বিকাল ৫:৪৯, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭ সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শ্রীবরদীতে রহস্যজনকভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

ভিন্নমত : ক্ষমার কথাতেই জ্বলে ওঠা নয়

শিপন আহমেদ।। আপডেটঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ণ 205 বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

কথা বলতে হয় হিসেব করে। কারণ সহজ কথাটি সকলের কাছে সহজ নাও হতে পারে। সরল উদ্দেশ্যটা অনেকের কাছে জটিল মনে হইতেই পারে। আর এ থেকে লেগে যেতে পারে দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধ বিদ্রোহ পর্যন্ত। আস্তিক, নাস্তিক, দালালসহ নানান উপাধী জুটে যেতে পারে কপালে। সকলের নায়ক মনে করা ব্যক্তিটি মুহুর্তে হয়ে যেতে পারে খলনায়ক।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বেশ কিছু বক্তব্য জনগণকে আকৃষ্ট করেছে। তার কাজ কর্ম দলটির ভাবমূর্তি বৃদ্ধি করেছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে আগামী নির্বাচনে জামায়াতের ভোটের হার বাড়বে।

এছাড়া সম্প্রতি ফেনিসহ দেশের ১২ টি জেলা বন্যা আক্রান্ত হলে দলটির পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে, ছবি না তুলে মেহমান হিসেবে স্বীকৃতি দিয়েও মানুষের মনে জায়গা করে নিয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত নিহতদের পাশে জামায়াতের পক্ষ থেকে যে সহযোগিতা করা হয়েছে, অন্য কোন দল, এমনকি অন্তবর্তী সরকারের পক্ষ থেকেও ততোটুকু করা হয়নি।

ছোট জেলা মানিকগঞ্জেও ছাত্র-জনতার আন্দোলনে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭৯ জন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়েছে। গত এক মাসে জামায়াতে ইসলামীর এমন ভালো কাজের অসংখ্য উদাহরণ রয়েছে।

কিন্তু জামায়াত প্রধানের একটি বক্তব্যে যেন সব উলোট পালোট হয়ে গেল। ডা. শফিকুর রহমান দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। আর এতেই যেন আগুনে ঘি ঢালার অবস্থা।

বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগি ও হুজুগে। যে কারণে হুজুগে বাঙালি বলা হয় এ জাতিকে। এরা কোন কিছু অনুধাবন করে না, এমনকি করার চেষ্টাও করে না। এরা যে কিছু নিয়ে যখন তখন লাফালাফি শুরু করে দেয়, আবার ক’দিন পর সব ভুলেও যায়। কাজেই আওয়ামী লীগকে ক্ষমা করার জন্য ছাত্র জনতা, রাজনৈতিক মহল তেলে বেগুনে জ্বলে উঠেছে। জামায়াত আওয়ামী লীগকে ক্ষমা করার কে? তাহলে জুলাই-আগস্টে যারা জীবন দিল, তাদের হত্যার বিচার হবে না। ইত্যাদি ইত্যাদি…

আসুন আমরা জামায়াত নেতার বক্তব্যটা বিশ্লেষণ করার চেষ্টা করি। তিনি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে তারা ক্ষমা করেছেন। অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর যেভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর উপর হত্যা, জুলুম নির্যাতন চালিয়েছে, জামায়াত সেসবের জন্য আওয়ামী লীগকে ক্ষমা করেছে। ক্ষমা নিয়ে কুরআনে ১২০ টি আয়াত রয়েছে। ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্য্যশীল। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন।

যদিও ইসলামে প্রতিশোধ নেওয়া জায়েজ, তবে ক্ষমা করা উত্তম। ঠিক এ কারণে প্রতিশোধের পথে না গিয়ে জামায়াত নেতা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। এর দ্বারা তিনি নিজের মহত্ত্বকেই ধারণ করেছেন, একজন প্রকৃত ইমানদার ব্যক্তির যেমনটা করা উচিত।

তবে তিনি তার এ বক্তব্যের দ্বারা জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের হত্যাকারীকে ক্ষমা করার কথা বোঝাননি। আর একজনের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য অন্য একজন ক্ষমা করতে পারেন না। যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করেন। এ কারণে ডা. শফিকুর রহমান বলেছেন, যারা হত্যার শিকার হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে যদি আইনী সহযোগিতা চাওয়া হয়, তাহলে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। ন্যায় বিচার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আসুন, আমরা আরও একটু ধৈর্য্যশীল হই। জাজমেন্ট দেওয়ার আগে একটু বোঝার চেষ্টা করি।

(রাজনৈতিক ভাষ্যকার)

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ