ঢাকা সকাল ৯:৩৮, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
“আজ ভোটের দিন: গণতন্ত্রের আয়নায় নিজেদের দেখার সময়” রাজধানীর দয়াগঞ্জ এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার খামের ভেতর টাকা ভরে বিলি, জামায়াতকর্মীসহ আটক ৫ রাজধানীতে ৩৩০ আনসার সদস্যকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহত এ্যানির ব্যক্তিগত সহকারী শ্যামল ১৫ লাখ টাকাসহ আটক জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১ জন সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা হাবিব আটক শেরপুরে পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিহত, শিশুসহ আহত -৫ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

চট্টগ্রামে প্রতারক চক্রের হাতে সাংবাদিক অপহরণ; মুক্তিপণ আদায় করে ৩০ ঘন্টা পর মুক্তি

বিশেষ প্রতিবেদক।। আপডেটঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৫:৪৭ পূর্বাহ্ণ 228 বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার তুফানি রোডের শেষ অংশের রাস্তার পাশ থেকে গত ১১ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সংঘবদ্ধ পেশাদার সন্ত্রাসী দলের একটি চক্র সশস্ত্র অবস্থায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এবং অনাদায়ে খুন ও গুম করার মানসিকতা নিয়ে এক সিনিয়র সাংবাদিক কে অপহরণ করে। ৩০ ঘন্টা ব্যাপী গোটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক ও দেশের স্বনামধন্য ও শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আবুল বরকত আকাশ, প্রকাশ এস এম আকাশ গণমাধ্যমকে পাঠানো তাৎক্ষণিক এক সংবাদ বিবৃতিতে জানান, সাংগঠনিক ভাবে পরিচিত মোহাম্মদ আলী নামের এক ছোট ভাই এর আহবানে বালুচরা এলাকায় কেনার জন্য একটি জমি দেখতে যান। ঠিক তখনই গোপনে লুকিয়ে থাকা ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল আমাকে হামলা করে এবং আমি যখন তাদের হাত থেকে বাঁচতে চেষ্টা করি তখন তারা মারধর করে জোর পূর্বক ফিল্ডার মডেলের কালো কাচের ও কালো রঙের একটা প্রাইভেট গাড়িতে তুলে নাকে মূখে কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিস্তারিত বিবরণ দিতে গিয়ে এস এম আকাশ আরও জানান,গাড়ি থেকে নেমে দেখতে পাই গহীন অন্ধকার ও নীরব বিলের মাঝে অবস্থিত একখানা সবুজ রঙের বিল্ডিং এ নিয়ে যায়। যার দোতলায় একটি কক্ষে নিয়ে আমাকে প্রথমে চেয়ারে সাথে বেঁধে রাখে এর পর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। রড, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র, দেহ ব্যবসায়ী নারী, দেশীয় পিস্তল ইত্যাদি দিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। সংঘবদ্ধ দলের প্রায় ১২/১৪ জন অপহরণকারী দল গোটা এই অপরাধের সাথে যুক্ত ছিল। এই দলের মূল নেতা কথিত জমির মুন্সি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা মোস্তফা কাউছার মুন্সির নেতৃত্বে গোটা অপহরণ কর্মযজ্ঞটি পরিচালনা করে। সাংবাদিক এস এম আকাশ সংবাদ বিবৃতিতে আরও জানান, অপহরণের ২য় দিন (১২ জুন) আমি বুঝতে পারি যে এটা একটা পাহাড়ি এলাকা এবং ঐ দিন সকালে তারা আগের দিনের কালো ফিল্ডার গাড়িতে তুলে আরও গভীর জঙ্গলে নিয়ে যায়। যাওয়ার সময় আমি রাস্তার বিভিন্ন সাইনবোর্ড ও দোকানপাটের সাইনবোর্ডে দেখতে পায় কখনো রাউজান কখনো রাঙামাটি ও কখনো রাঙ্গুনিয়ার গভীর বনাঞ্চল এলাকা। ২য় দিন দুপুরে আমার মোবাইল ফোন থেকে তারা আমার পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কথা ও যোগাযোগ শুরু করে এবং আমার ভাই ও স্ত্রীকে বলে,কাউকে অবগত না করে থানা পুলিশ না করে ৫০ লাখ টাকা ও চেক বই নিয়ে আসতে। যদি থানা পুলিশ করে তবে তোমাদের আকাশ কে জীবিত পাবে না। বিভিন্ন জায়গায় শরীরের অংশ খুজে পাবে বলে ভয় দেখায়। এক পর্যায়ে আমার স্ত্রী ও ভাই জীবনের মায়া ত্যাগ করে অপহরণকারীদের দেওয়া ঠিকানায় ৩ ঘন্টা ঘুরাঘুরি করে উপস্থিত হয়। মানবতাহীন সন্ত্রাসীরা আমার ভাই ও স্ত্রীকেও বিভিন্ন ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে এক পর্যায়ে তাদের আকুল মিনতিতে নগদ ৭ লাখ ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা আদায় করে,পাশাপাশি আমার স্বাক্ষরিত বিভিন্ন অংকের মোট ৫৮ লাখ ৫০ হাজার টাকার তারিখ বিহীন ৪টি চেক নেয় এবং আমার স্ত্রী ডলি করিমের ব্যক্তিগত হিসাবের একাউন্ট এর একটি ৫০ লাখ টাকার চেক জোর পূর্বক গ্রহণ করে। সাথে ১০০ টাকা দামের ১৮টি খালি স্ট্যাম্পে আমার স্ত্রী,আমার ভাই ও আমার স্বাক্ষর নেয় এরপর তারা আমাকে জোর করে অস্ত্রের মুখে রেখে মোবাইলে স্বীকারোক্তি মূলক ভিডিও ফুটেজ ধারণ করে এবং আমাকে তাদের শিখিয়ে দেয়া বক্তব্য মতে যা যা বলতে বলে তাই বলি। পরিশেষে “আমি প্রতারক” শব্দটা কাগজে প্রিন্ট লিখে আমার স্ত্রী ভাইকে আঘাত করবে বলে ভয় দেখিয়ে থানার আসামীদের মতো করে ছবি তোলে। এরপরে ১২ জুন রাত আনুমানিক পনে বারোটায় আমাদেরকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেইট সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে করে নামিয়ে দেয়। সবশেষে অসুস্থ ও আঘাত প্রাপ্ত শরীর নিয়ে বহু কষ্টে ১৩ জুন রাত আনুমানিক ২টায় চট্টগ্রাম শহরে এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে জরুরী বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষা করে উপস্থিত চিকিৎসকদের মানবিক সহায়তায় পুলিশ কেস করার সনদ প্রদান করে। এমতবস্থায় চট্টগ্রামের সিনিয়র গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী এই সাংবাদিক।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ