ঢাকা , , ,
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ অগ্নিসংযোগ ও নাশকতা রুখতে জিরো টলারেন্স নীতি নিন, গ্রাম পুলিশকে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা মরদেহ দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ৬ কিশোর আটক ‎গুরুর আদর্শ বুকে ধারণ করে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ‎বেড়েই চলছে মানবপাচার; কোতোয়ালী থানায় মামলা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে এসআরইউ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন ‎আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে দলের অনেকের সম্পর্ক আছে, সাবধান হয়ে যান- ত্রাণ প্রতিমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সংস্কারের পর মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

একাধিক চক্রের সম্মিলিত উদ্যোগেই এমপি খুন?

সাইদুর রহমান রিমন।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ 214 বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের কতোই যে দুর্ভাগ্য!! এদেশের নির্বাচিত এমপি, ক্ষমতাসীন দলের কেউকেটা নেতা, দাপুটে জনপ্রতিনিধিরা মিলেমিশে স্বর্ণ চোরাচালান, হুন্ডি সিন্ডিকেট বানানোসহ ভাড়াটে কিলিং মিশন পর্যন্ত পরিচালনা করে, অবলীলায়। অস্ত্রোপচারের মাধ্যমে গরু মহিষের দেহে কোটি কোটি টাকার ডায়মন্ড ঢুকিয়ে সেগুলো অনায়াসে দেশে আনে তারাই।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা আর যশোহরের ছোট বড় আটটি সিন্ডিকেট বছরের পর এহেন সর্বনাশা কাজ কারবার ঘটিয়ে চললেও বাধা দেয়ার কেউ নেই। সেখানকার জেলা পুলিশ ও সীমান্ত প্রশাসনের অনেক কর্তা এসব সিন্ডিকেটের সক্রিয় কর্মী হয়ে কাজ করে থাকে। এর বাইরেও চরমপন্থী অস্ত্রবাজদের নিয়ে প্রতিটি সিন্ডিকেটের রয়েছে আলাদা আলাদা বাহিনী।

প্রশাসনিক ব্যবস্থা আর অস্ত্রবাজ নিজস্ব বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই শত শত কোটি টাকার স্বর্ণ পাচার হয়, বিপরীতে আনা হয় ডায়মন্ড, অস্ত্র, বিস্ফোরক, মাদক।

এমপি আনোয়ারুল আজিম আনারকে ভারতে নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধানের শুরুতেই এসব তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।

যোগ পনেরো আগে গড়ে তোলা এ মাফিয়া সিন্ডিকেটে তারা সবাই একীভূত ছিল। আজ স্বার্থ আর প্রভাবের দ্বন্দ্বে তারা পৃথক হয়েছে এবং একজন হয়ে উঠেছে আরেক জনের জানবাজ শত্রু। এসব বিবেচনায় একক কারণে বিচ্ছিন্ন ঘটনায় এমপি আজিমের প্রাণ কেড়ে নেয়া হয়নি, এর পেছনে একাধিক চক্রের সম্মিলিত উদ্যোগের বিষয়টি ভেবে দেখা জরুরি।

এদিকে এমপি আজিম আনারের হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহের জন্য এরইমধ্যে ‘মাফিয়া দাদা’ সহ ‘বিশ্বাস চক্র’ অবিশ্বাস্য কায়দায় সক্রিয় হয়ে উঠেছে। যে কোনো মূল্যে এ হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে চালিয়ে দেয়ার কিংবা ‘চরমপন্থী গ্রুপের দ্বন্দ্ব’ বলে প্রমাণের পাঁয়তারা চালানো হচ্ছে।

এই মহল এমপি আজিম হত্যার চলমান তদন্তের গতিপথও ঘুরিয়ে দিতে চাইছে। এ লক্ষ্যে মাফিয়া সিন্ডিকেটটির অন্যতম প্রভাবশালী সদস্য, দাপুটে ডেভেলপার ব্যবসায়ী রয়েছেন সবচেয়ে বেশি সক্রিয়। তার মালিকানাধীন পত্রিকাসহ অনলাইনে হত্যাকাণ্ডের শিকার এমপি আজিম আনারকেই উল্টো দাগী অপরাধী বানিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করে চলছে। পাশাপাশি একেক সময় একেক মহলকে দায়ী বলে ইঙ্গিতের মাধ্যমে তদন্তকারীদেরও বিভ্রান্তির ঘোরে ফেলার অভিযোগ উঠেছে।

কলকাতার নিউ টাউনের অভিজাত ‘সঞ্জীবনী গার্ডেনে’র আলোচিত ট্রিপ্লেক্স ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কোর্টচাঁদপুর এলাকার আক্তারুজ্জামান শাহীন। মার্কিন প্রবাসী হলেও শাহিনের কোটি কোটি টাকা পুঁজি ছিল স্বর্ণ, ডায়মন্ড, অস্ত্র, মাদক ও হুন্ডির কারবারে। তার নাম ঠিকানা জালিয়াতি করে ভাড়া নেয়া সঞ্জীবনী গার্ডেনের ফ্ল্যাটটি ছিল অপরাধীদের মিলনমেলা। সম্প্রতি হুন্ডি ও হীরা চোরাচালান কান্ডে তোলপাড় ঘটানো মডেল পিয়াসা, মৌ, মিশু চক্রও সঞ্জীবনী গার্ডেনে আখড়া বসিয়েছিল বলে তথ্য রয়েছে।

আসলে প্রভাবশালী চক্রের অভিন্ন সুতায় গাঁথা ভয়াল অপরাধগুলোর আদ্যোপান্ত উদঘাটন করা হয় না কখনোই। এ কারণে নিস্পত্বহীন অপরাধ চলতে থাকে,,,, চলতেই থাকে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ