ঢাকা দুপুর ২:২৬, বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ময়মনসিংহে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে কারাদণ্ড ফুলবাড়িয়া এপি আন্তর্জাতিক নারী দিবসে দানের উৎসব উদযাপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : ডিসি ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা

শিল্পী বনাম সাংবাদিক; কিছু কথা, কিছু প্রশ্ন

মেহেদী সম্রাট।। আপডেটঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৩:২৩ পূর্বাহ্ণ 297 বার পড়া হয়েছে

শিল্পী বনাম সাংবাদিক; কিছু কথা, কিছু প্রশ্ন

এফডিসিতে সাংবাদিকদের ওপর শিল্পীদের হা*মলার বিষয়টি নিয়ে কিছু লিখবো ভাবিনি। অনেকটা স্টাডি করে বা প্লান পরিকল্পনা করেও লিখতে বসিনি। অফিস থেকে বাসায় ফিরলাম রাত ১২ টার অল্পক্ষণ আগেই। ক্লান্ত অবসন্ন শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে ফ্যানের বাতাসে একটু জিরিয়ে নিচ্ছিলাম ফ্রেশ হবার আগে। বদঅভ্যেস বসতঃ ফোনটা হাতে উঠে এলো, আনমনেই শুরু হলো ফেসবুক স্ক্রলিং। এইটা আসলে একটা তীব্র নেশা। এই নেশার ঘোর কখনো কাটে না। এই বিষয়ে আরেকদিন লিখবো। এবার প্রসঙ্গে আসা যাক।

ফেসবুকে ঢুকেই এই বিষয়ে বেশ কিছু পোস্ট দেখলাম সহকর্মীদের। দেখলাম বরাবরের মতোই আমরা দুভাগ হয়ে গেছি! এভাবেই বিভক্ত হতে হতে একদিন হয়তো এতটাই বিচ্ছিন্ন হয়ে পরবো যে- পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে আমরা, আমাদের ভায়েরা নিয়মিত পি*টুনি খেতেই থাকবে। মানুষ বলবে- আরে ধুর সাংবাদিক পে*টালে কি হয়! অন্যদিকে আমাদের সহকর্মীরা খুঁজবে- ঠিক কি কি কারণে এই পি*টুনি সহীহ্ ও শুদ্ধ!

যাইহোক, ফেবু স্ক্রল করতে করতে এ বিষয়ে প্রথম যে পোস্টটি সামনে এলো, সেখানে পোস্টদাতা ব্যক্তি খবরের কাগজের বিনোদন বিটের আ*হত রিপোর্টার সম্পর্কে লিখেছেন- ‘ওয়াসায় কাজ করতো, ধরে এনে সাংবাদিক বানিয়ে দেয়া হয়েছে’। আরও লিখেছেন- ময়ূরীর মেয়েকে ঐ রিপোর্টার প্রশ্ন করেছেন সে তার মায়ের আইটেম সং দেখেছে কিনা!

পোস্টটি পড়ে বেশ আ*হত হলাম। মনের গহীনে প্রশ্ন জাগলো- ওয়াসায় কাজ করলে কেউ কি তার পেশা পরিবর্তনের অধিকার রাখে না? বহু সাংবাদিকরাও কি পেশা পরিবর্তন করে অন্যকোনো কাজে বা ব্যবসায় যুক্ত হননি? বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়া সবাই কি এই পেশায় যোগ দেন? তাহলে যদি যোগ্যতা থাকে, তবে অন্য পেশা থেকেও কেউ সাংবাদিকতায় এলে প্রবলেম কি?

ময়ূরীর মেয়ে তার মায়ের অভিনীত ছবি বা নাচ-গান দেখেছে কিনা -এই প্রশ্ন করাটা কি অন্যায়? ময়ূরী কি ভাবেননি কাজগুলো করার সময় যে, এটি তার সন্তানরা দেখবে৷ আমার সন্তানরাও তো দেখবে। আপনার সন্তানরাও তো দেখবে ভাই! পরবর্তী প্রজন্ম এধরণের কাজগুলো থেকে কি শিখছে বা কি তাদের মূল্যায়ণ -এটি একজন গণমাধ্যমকর্মী জানতে চাইতে পারেন না?

অপর এক সহকর্মী অপু বিশ্বাসের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি কবেকার জানিনা। সেটিতে দেখলাম অপু বিশ্বাস একজনকে ধমকের সুরে কথা বলছেন। এই ভিডিওটা শেয়ার করে পোস্টদাতা ক্যাপশনে লিখেছেন- ‘এরা মাইর খাবেনা তো কারা খাবে’ এই টাইপের কিছু একটা!

এরকম আরো কিছু পোস্ট দেখলাম। কেউ ভুল প্রশ্ন করলে, কেউ অন্য পেশা থেকে সাংবাদিকতায় এলে কিংবা যে কোনো কারণেই- কাউকে বেধড়ক পে*টানো আমরা কি করে বৈধতা দিতে পারি ইনিয়ে বিনিয়ে? উত্তর ভেবে পাইনা।

একই প্রসঙ্গে কেউ কেউ আবার লিখছেন- সাংবাদিকদের মধ্যেও দালাল আছে কিংবা দালালরা সাংবাদিক সেজেছে। এটিও কি সত্য? কিসের ইঙ্গিত এটা?

সুখকর হলো, অনেকেই এর তীব্র নিন্দা জানিয়েছেন। এ বিষয়টি সুন্দর। যে কোনো অন্যায় বা অন্যায্য কাজের নিন্দা করা উচিত আমাদের। প্রয়োজনে সিনা টান করে রুখে দাঁড়াতেও পিছপা হওয়া উচিত না।

আর শিল্পী কারা ভাই? শিল্পীদের কাজ কি? সাধারণ মানুষ কাদের ফলো করবে? কাদের থেকে শিখবে? অন্যকে পি*টাইয়া পর্দার ভিলেন গিরি বা হিরোয়িজম বাস্তবে দেখানোর নাম কি শিল্প? এই শিল্প সমাজকে কি দেয়? মায়ের অভিনয় সম্পর্কে সন্তানকে প্রশ্ন করাটা যেখানে বিব্রতকর হয়ে ওঠে, সেই অভিনয়ই বা কেমন শিল্প? চলচ্চিত্রের এতগুলো সংগঠন থাকতে এই একটা সংগঠনে যা যা ঘটে তা কোন শিল্প? এরা কারা? এরা কি আসলেই শিল্পী নাকি সার্কাসের বাঁদর?

_______________________
লেখক; সাংবাদিক মেহেদী সম্রাট
২৩ এপ্রিল (দিবাগত-রাত), ২০২৪
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ