ঢাকা দুপুর ১:৩৭, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নিরাপদ খাদ্য নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে- খাদ্যমন্ত্রী ‎ময়মনসিংহে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায়  জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি, এলএসডি ইনচার্জ বরখাস্ত 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে আমরা উন্নত-স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি- আইজিপি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ 345 বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ৪৫ বছর ধরে গর্বের সাথে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। আগামীতেও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

আইজিপি  রবিবার ৪ ফেব্রুয়ারী   বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের সকল সংকটময় মুহূর্তে দায়িত্ব পালনে সবসময় অবিচল থেকেছে। তারা বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে আমাদের স্বাধীনতালগ্নে প্রথম বুলেট নিক্ষেপ করেছিল। বঙ্গবন্ধু ভবনেও পুলিশ নিজের জীবন দিতে দ্বিধা করেনি।

সিএমপির সদস্যরা নগরীর অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আগামীতেও নগরবাসীকে সেবা দিয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের প্রত্যয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ পুলিশের প্রায় এক লক্ষ জনবল বাড়ানো হয়েছে। এ বর্ধিত জনবলের কারণে আমরা কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের আগে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আখড়া বেঁধেছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। একসাথে ৬৩ জেলায় বোমা হামলা করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোলি খেলা চলছিল। একটি মহল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার অপচেষ্টা চালাচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে।

তিনি বলেন, একসময় ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করা কঠিন ছিল। আমরা তথাকথিত সোর্স নির্ভর ছিলাম। আজ পুলিশ দ্রুততম সময়ে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করছে।

তিনি বলেন, দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা বজায় থাকার কারণে মানুষের মাথাপিছু আয় বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে আমরা উন্নত-স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, চট্টগ্রামের সম্মানিত নগরবাসী পুলিশকে তাদের দায়িত্ব পালনে  যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও তা প্রসারিত থাকবে।

এর আগে আইজিপি মহোদয় আজ সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গার চরে নবনির্মিত নৌ তদন্ত কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি নৌ তদন্ত কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ