ঢাকা রাত ৮:১৭, শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৯৯৯ নম্বরে ফোনকলে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার কৃষির বিভাগের ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযানে পরিত্যক্ত বাস অপসারণ, সরানো হলো আরও ৪২টি পার্কিং করা বাস বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ দুর্গাপুরে গ্রামীণ সড়কের কোর রোড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো ভিসা নিয়ে সৌদি আরবের বড় সুখবর প্রেমের গুঞ্জনকে উস্কে দিলেন কেয়া পায়েল সরকারি ভাতায় চলে না পরিবার ইউপি সদস্য আজিজুল হকের ভরসা মুদির দোকান আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে ময়মনসিংহে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন ভারমুক্ত হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার এয়ারপোর্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ডেপুটি স্পীকারের উদ্যেগে ক্রীড়া সামগ্রী বিতরণ ময়মনসিংহে মহিলাদল নেত্রী শিরিনা হানিট্র্যাপ মামলায় গ্রেফতার  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান শরীয়তপুর জাজিরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্বে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী  ময়মনসিংহ নগরীতে জেলা প্রশাসন নাকি মসিকের জমি? সরকারি খতিয়ানের জমিতে নির্মাণ ঘিরে জনমনে প্রশ্ন দুর্গাপুরে নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত সমৃদ্ধ পল্লী গড়েই উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ ভবঘুরে আটক

শেখ হাসিনা ৫ম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, গঠন করলেন ৩৭ সদস্যের মন্ত্রিসভা 

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ 304 বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার বড় মেয়ে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৩৭ সদস্যের মন্ত্রিসভা নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছেন। তাঁর মন্ত্রিপরিষদে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।সন্ধ্যা ৭টা- ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শপথ গ্রহণের পর শেখ হাসিনা শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।

শপথ নেওয়া মন্ত্রীরা হলেন- আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-(৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), ডা. হাসান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ও সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

  প্রতিমন্ত্রীরা হলেন- সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনায়েদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহেদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

বঙ্গভবনের আলো-ঝলমলে দরবার হলে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতাগণ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের সদস্যগণ, সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অফ-হোয়াইট শাড়ি পরা শেখ হাসিনাকে দরবার হলে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল। প্রশস্ত হলটি আমন্ত্রিত অতিথিদের ভিড় যেন উপচে পড়েছিল।

শেখ হাসিনা সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দরবার হলে প্রবেশ করলে তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। কয়েক মিনিট পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দরবার হলে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৬ মিনিটে শপথ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শেখ হাসিনা প্রথমে জাতীয় সংবিধান ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন এবং পরে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ নেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ঐতিহাসিক অনুষ্ঠানটি দেখতে প্রায় ১,৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ‘নৌকা’ প্রতীক নিয়ে ২২২টি আসনে জয়লাভ করে।

জাতীয় পার্টি ১১টি আসনে, স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল-ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

নতুন প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে ফেরার পথে রাজউক এভিনিউ ও বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জনগণ মিছিলে জড়ো হয় এবং শেখ হাসিনার নামে স্লোগানে দিতে থাকে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ