ঢাকা বিকাল ৪:৩১, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন রাজধানীতে অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার : অপহৃত ব্যাক্তি উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’! ঢাকা জেলা প্রশাসন কর্তৃক তরুণ শিক্ষার্থীদের নিয়ে শোকেসিং  প্রতিযোগিতা  ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময় সভা বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা: সিআইডির অভিযানে গ্রেফতার ০১

সরকারি সার আত্মসাত, বিএডিসির সাবেক কর্মকর্তার ১৪ বছর কারাদণ্ড

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ 286 বার পড়া হয়েছে

যশোরে সরকারি সার আত্মসাতের অপরাধে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাবেক সহকারী ভান্ডার কর্মকর্তা আজগর আলীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা সারের ৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৬ টাকা ৩২ পয়সা রাষ্ট্রের অনুকূলে জমার আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামি আজগর আলী যশোরের বাঘারপাড়া উপজেলার আরাজী সিলিমপুরের আরশাদ আলী মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্তরা হলেন- যশোর বিএডিসির তৎকালীন উপ-সহকারী পরিচালক বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত মো. ফাহাদ আল-মামুন ও অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মো. মেছের আলী মল্লিকের ছেলে সার ডিলার মো. মমিন উদ্দিন।

মামলার বিবরণে জানা গেছে, যশোরের চাঁচড়াস্থ বিএডিসি গুদামে সহকারী ভান্ডার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন আজগর আলী। তিনি ২০১১ সালের ২১ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই গুদামে কর্মরত থাকাকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় ৩২০ টন এমওপি সার আত্মসাৎ করেন। যার তৎকালীন মূল্য ৭৬ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা। এ ঘটনায় বিএডিসির যুগ্ম পরিচালক (সার) রতন কুমার মন্ডল ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী। তদন্তকালে এজাহারভুক্ত আসামি আজগর আলীকে আটক করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দিতে প্রকাশ পায়, এ ঘটনার সঙ্গে বিএডিসির উপ-সহকারী পরিচালক ফাহাদ আল-মামুন এবং অভয়নগরের নওয়াপাড়ার দুজন সার ব্যবসায়ী এম এ রাশেদ ও মমিন উদ্দিন জড়িত। এছাড়া তদন্তকালে টিএসপি, এমওপি এবং ডিএপি সার মোট ৮৪৪ দশমিক ৮০ টন আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। যার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৬ টাকা ৩২ পয়সা।

আজগর আলী, ফাহাদ আল-মামুন, এম এ রশিদ ও মমিন উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক কর্মকর্তা ওয়াজেদ আলী গাজী। মামলায় আসামি আজগর আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। আরেক ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেন। আরেকটি ধারায় দুবছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন বিচারক।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ