ঢাকা সকাল ৭:২৬, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীর পেটে ইউনিয়ন আ.লীগ সভাপতির লাথি, দল থেকে অব্যাহতি

রাকিবুল হাসান আহাদ, চীফ ক্রাইম রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১:৫৮ পূর্বাহ্ণ 2078 বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারীর পেটে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির লাথি,দল থেকে অব্যাহিত। মুমূর্ষ অবস্থায় অন্তঃসত্ত্বা ওই নারী হাসপাতলে ভর্তি।

ঘটনাটি ঘটেছে গত ২ মে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নালিয়াটেকি গ্রামে।

রবিবার (৭মে) সকালে এ ঘটনায় রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়,ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আহবান করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অভিযুক্ত কামাল উদ্দিন ফরাজীকে দল থেকে অব্যাহতি দিয়েছে।

নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা নারী নাসরিন আক্তার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নালিয়াটেকী গ্রামের আল আমিনের স্ত্রী। এঘটনায় অন্তঃসত্ত্বা নারীর স্বামী আল আমিন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী নারীর স্বামী আল আমিন ৭৫ বাংলাদেশকে জানান, ঘটনার দিন সকাল সাড়ে ছয়টার দিকে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আনুমানিক আটটার সময় অভিযুক্ত কামাল উদ্দিন ফরাজি তার ক্রয়কৃত জমির উপর দিয়ে স্থানীয় এক নারীর কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে দেয়ার চুক্তিতে আসে। কামাল উদ্দিন ফরাজি আরও প্রসস্থ রাস্তা নির্মাণ করে দেয়ার জন্য জোরপূর্বক কাজ শুরু করে, তাতে কামাল উদ্দিন ফরাজির সঙ্গে তার শ্যালক কাওসারের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়,এক পর্যায়ে তার শ্যালককে মারধর করতে থাকে কামাল উদ্দিন ফরাজি। এসময় তার স্ত্রী নাসরিন এগিয়ে গিয়ে তার ভাইকে রক্ষা করতে গেলে কামাল উদ্দিন ফরাজি তার স্ত্রী নাসরিন আক্তারের পেটে সজোরে লাথি মারে মাটিতে ফেলে দেয়। এরপর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এর আগেও কামাল উদ্দিন ফরাজি আমার জমির উপর দিয়ে পায়ে হেঁটে চলাচলের রাস্তা নিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে কয়েকদিন যাবৎ আমার অসুস্থ স্ত্রীর ব্লাড যাচ্ছে, সঙ্গে পানিও যাচ্ছে। চিকিৎসক জানিয়েছেন এভাবে পানি যাইতে থাকলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। একদিকে আমার স্ত্রীকে নিয়ে দূরচিন্তায় রয়েছি, অপরদিকে কামাল উদ্দিন ফরাজি ও তার লোকজন থানা থেকে অভিযোগ তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী নারী নাসরিন আক্তারের ভাই কাওসার বলেন, আওয়ামিলীগ নেতা কামাল উদ্দিন ফরাজি ও তার লোকজন জোরপূর্বক রাস্তা নিতে চাইলে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিষেধ করি। এসময় কামাল উদ্দিন ফরাজি আমার সঙ্গে তর্কে জড়িয়ে এক পর্যায়ে আমার শার্টের কলার ধরে আমাকে মারধর শুরু করে। এসময় আমার বোন এগিয়ে এলে কামাল উদ্দিন ফরাজি তাকে পা দিয়ে পেটে সজোরে লাথি মারে। সঙ্গে সঙ্গে আমার বোন মাটিতে লুটিয়ে পড়ে।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হারিজ সিকদার বলেন, আমি রাস্তা নির্মাণের জন্য গিয়েছি, এসময় বাঁধা দিলে আমি সরে আসি, এরপর আওয়ামিলীগ নেতা কামাল উদ্দিন ফরাজি উপস্থিত হলে মারধর শুরু হলে আমি চলে আসি।

অভিযুক্ত কামাল উদ্দিন ফরাজি (৫০) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নালিয়াটেকী গ্রামের মৃত মফিজ উদ্দিন ফরাজির ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামিলীগ শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অভিযুক্ত আ.লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি বলেন, আমি তাকে লাথি মারিনি সামান্য শাসন করা হয়েছে। এই ছোট্ট বিষয়টিকে বড় করে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে একটি পক্ষ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু জানান,বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামিলীগের সভাপতি পদ থেকে কামাল উদ্দিন ফরাজী কে অব্যাহতি দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ