ঢাকা , , ,
শিরোনাম:
শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

ঝালকাঠিতে মেলা শেষে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে খেলার মাঠ; দেখার যেন কেউ নেই

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ 257 বার পড়া হয়েছে

মাসুমা জাহান, বরিশাল::

ছোট-বড় ইটের টুকরার স্তূপ ছড়িয়ে আছে চারদিকে।কোথাও পড়ে আছে ময়লা-আবর্জনা।নিয়মিত যান চলাচলের কারণে কোথাও কোথাও মাটি দেবে গেছে।একনজর দেখলে বোঝা দায়, এটা স্টেডিয়াম নাকি পরিত্যক্ত কোনো ময়দান। প্রায় ১৬ দিন আগে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেষ হয়েছে মাস ব্যাপী রূপসী বাংলা মেলা। এরপর ওই মাঠের এমনই করুণ দশা।

খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের অভিযোগ, মেলা শেষ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে পারেনি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। তবে মাঠ পরিষ্কার না করার বিষয়ে দায় নিতে নারাজ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তাঁরা বলছেন, জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নেবে। জেলা প্রশাসনের দাবি, মেলা পরিচালনা কর্তৃপক্ষ মাঠ পরিষ্কার করবে।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রূপসী বাংলা মেলা গত ২২ মার্চ শেষ হয়। স্টেডিয়ামের প্রধান ফটকে মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে লেখা ছিল জেলা প্রশাসনের নাম। তবে মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল খুলনার মেসার্স চামেলী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।

মেলার কারণে গত ৩ ফেব্রুয়ারি থেকে এ মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুর থেকে মেলার মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়। এর পর থেকে টানা ৪৮ দিন মাঠটি মেলা পরিচালনা কমিটির দখলে ছিল। তবে মেলা শেষে মাঠ খেলাধুলার উপযোগী না করে দিয়েই ঝালকাঠি ত্যাগ করেন চামেলী ট্রেডার্সের লোকজন।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক খেলোয়াড় হানিফ মাহমুদ বলেন, মাঠটি দ্রুত খেলাধুলার উপযোগী না করা হলে অনুশীলন করতে না পেরে অনেকেই খেলাধুলা থেকে দূরে সরে যাবেন।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ খান বলেন,‘আগামী সভায় আমরা মাঠের বিষয় নিয়ে আলোচনা করব।জেলা প্রশাসক মহোদয় মাসব্যাপী মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ দিয়ে অনুমতি দিয়েছেন।তাই খেলার মাঠ তাঁরাই ঠিক করে দেবেন।এর দায়ভার ক্রীড়া সংস্থা নেবে না।জেলা প্রশাসক মহোদয় জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বেও আছেন।বিষয়টি তিনিই দেখবেন।

ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য রইচ আহম্মেদ বলেন, ‘জেলা প্রশাসন মেলা কমিটির কাছে মাঠ ভাড়া দিয়েছে।সেই টাকার কিছু অংশ যদি ক্রীড়া সংস্থাকে দেওয়া হয়,তাহলে আমরা মাঠ মেরামত করে খেলাধুলার উপযোগী করে দিতে পারতাম।

জানতে চাইলে জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, মেলা শেষ হওয়ার পর দুই দিনের মধ্যে মাঠ পরিষ্কার করে দেওয়ার কথা ছিল।কিন্তু এত দিনে কেন চামেলী ট্রেডার্স মাঠ পরিষ্কার করেনি, সেটা খোঁজ নেওয়া হবে।

চামেলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাসেল হাওলাদার বলেন, ‘আমি লক্ষাধিক ইট ভাড়া নিয়ে মাঠে বসিয়েছিলাম।যাঁদের কাছ থেকে ভাড়া নিয়েছি, মাঠ পরিষ্কার করার দায়িত্ব তাঁদের।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ