ঢাকা সন্ধ্যা ৭:০৭, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে : ডিসি ময়মনসিংহ র‍্যাবের অভিযানে চট্রগ্রাম থেকে শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কোতোয়ালী মডেল  থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ১৫ জনের হারানো মোবাইলফোন উদ্ধার করল পুলিশ ডিবি পরিচয়ে ডাকাতি মামলায়  আরো ২ আসামী আটক ডিএমপির তেজগাঁও বিভাগ ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪১ জন গ্রেফতার সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্প বিকাশে পুরাকীর্তির ভূমিকা ময়মনসিংহে ফের চলছে ভাবখালী’র জুয়া’র আসর রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি সমুদ্রসীমার কাছে চীনের সরাসরি গোলাবর্ষণের প্রতিবাদ জানাল জাপান ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক হলেন  অঞ্জন কুমার চিছাম ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিক্রেতাশূন্য কাঁচাবাজার, মাগরিবের নামাজে সকল বিক্রেতা

আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি।। আপডেটঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১১:০৯ অপরাহ্ণ 288 বার পড়া হয়েছে

সবেমাত্র সূর্য অস্ত যাচ্ছে, বাজারে কেনা–বেচা কেবল শুরু হয়েছে। যথা নিয়মে বাজারের মসজিদে মাগরিবের আযান শেষ। দোকানিরা দোকান সাজিয়ে বাতি জ্বালিয়ে চললেন নামাজে। প্রতিটি দোকানে একই অবস্থা! ক্রেতা থাকলেও সে সময় দোকানে বসে নেই কোনো বিক্রেতা। আজান শোনার পরেই ফাঁকা হয়েছে পুরো সবজি বাজার।

এমন অভাবনীয় দৃশ্য আমাদের কাছে কল্পনা মনে হলেও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত ৬ নং অমরপুর ইউনিয়নের শান্তির বাজার থেকে তোলা এমন একটি ছবি অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছাতেই দিনাজপুর সহ আশেপাশের জেলায় আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আরিফ হোসেন বলেন, ‘মাগরিবের নামাজ পড়তে সবজি বাজার হয়ে তাঁর পাশের মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাই। এমন দৃশ্য প্রতিদিনের হলেও হঠাৎ বিষয়টা আমার নজরে আসে এবং সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে আপলোড করি। কিন্তু ভাবতে পারি নাই এত দ্রুত এভাবে ছবিগুলো ভাইরাল হবে।’

সরজমিনে বাজারে গেলে এমন দৃশ্যের দেখা মেলে। বাজারে সবজি কিনতে আসা স্থানীয় কয়েকজন ক্রেতাদের সাথে কথা হয়। এ সময় ক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘আমি সবজি কিনতে এই শান্তির বাজারে নিয়মিত আসি। কাঁচাবাজার কিনতে এসে প্রায় সময়ে মসজিদে মাগরিবের আজান হয়ে যায়। সে সময় আমি অনেক সময়ে খেয়াল করেছি, এই সবজি বাজার মাগরিবের নামাজের সময় ফাঁকা থাকে। বিক্রেতারা সবাই একসঙ্গে নামাজে যায়। তাই বাজারে ভেতরে আর কোনো ক্রেতা প্রবেশ করে না।’

সবজি বিক্রেতা মোঃ শহীদুল ইসলাম, আজিজুল হাকিম, হামিদুল ইসলাম, দুলাল ইসলামসহ আরও অনেকের সাথে কথা হলে তারা বলেন, এ বাজারটি মসজিদের জায়গায় অবস্থিত। প্রতি বিক্রেতার দোকানের ভাড়া মসজিদ কমিটিকে দেওয়া হয়। যা মসজিদ উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। নামাজ পড়ার কোনো বাধ্যবাধকতা নেই। নিজে থেকেই সবাই একসঙ্গে নামাজে যায়। আর মাগরিবের ওয়াক্ত খুব অল্প সময়ে শেষ হয় বলে সবাই একসঙ্গে যায়।

কাঁচা বাজারের ভেতরে চা ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান বলেন, ‘নামাজের সময়ে আমিও দোকান খোলা রেখেই নামাজে যাই। সে সময় কোনো বিক্রেতাই থাকে না।’

কাঁচা বাজারের সামনে পান ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই বাজারে পানের ব্যবসা করে আসতেছি। আমার দোকানের সামনেই বাজারের জামে মসজিদ। আযান দেওয়া মাত্রই আমি দোকান খোলা অবস্থায় রেখে নামাজ আদায় করতে যাই। শুধু আমি না বাজারের প্রায় সকল ব্যবসায়ীরাই নামাজ আদায় করে।’

মাগরিবের নামাজ শেষে ওই এলাকার ইউপি সদস্য আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বাজারটি ৬ নং অমরপুর ইউনিয়নের অন্যান্য বাজারের তুলনায় মোটামুটি বড়। বাজারে তিন রাস্তা মোড় ও কাঁচা বাজার সংলগ্ন একটি দোতলা মসজিদ আছে। এই বাজারের অধিকাংশ মানুষ নামাজ পরে। আমার জানা মতে সবজি বাজারের বিক্রেতারাসহ বাজারের অন্যান্য দোকানদারা অধিকাংশই মুসলিম। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। মাগরিবের নামাজের সময় অল্প হওয়ায় নামাজের সময় বাজারটি ফাঁকা হয়ে যায়।

এ বিষয়ে শান্তির বাজার জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল লতিফের সাথে কথা হলে তিনি বলেন, শান্তির বাজার একটি মসজিদ ভিত্তিক বাজার। তাই এখানে মোটামুটি সব ব্যবসায়ীরাই নামাজ পরে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ