ঢাকা , , ,
শিরোনাম:
আইজিপি কাপ ফুটবলে সিএমপিকে হারিয়ে ময়মনসিংহ রেঞ্জের শুভ সূচনা ‎হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি কেবি কলেজ ঐতিহ্য গর্বের প্রতিষ্ঠান – বাকৃবি উপাচার্য দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ অগ্নিসংযোগ ও নাশকতা রুখতে জিরো টলারেন্স নীতি নিন, গ্রাম পুলিশকে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা মরদেহ দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ৬ কিশোর আটক ‎গুরুর আদর্শ বুকে ধারণ করে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ‎বেড়েই চলছে মানবপাচার; কোতোয়ালী থানায় মামলা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে এসআরইউ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন ‎আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে দলের অনেকের সম্পর্ক আছে, সাবধান হয়ে যান- ত্রাণ প্রতিমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সংস্কারের পর মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ

ময়মনসিংহে ৮ ডাকাত গ্রেফতার ॥  লুণ্ঠিত ট্রাক ও চার হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল।। আপডেটঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৭:০০ অপরাহ্ণ 454 বার পড়া হয়েছে

ময়মনসিংহে মেঘনা গ্রুপের ডিপোতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতদলের হেফাজত থেকে লুিণ্ঠত ৪ হাজার লিটার সোয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ পুলিশ।

গ্রেফতারকৃতদের মাঝে চার ডাকাত আদালতে স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ সব তথ্য জানান।

পুলিশ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত (২২ সেপ্টেম্বর) রাতে ২৫/৩০ জনের একটি ডাকাতদল কর্মচারী পরিচয়ে ঐ ডিপোতে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে রাত সাড়ে ৮ টা থেকে ৬ ঘন্টাব্যাপী ডাকাতি করে। ডাকাতদল মেঘনা গ্রুপের একটি ট্রাকে করে (কোম্পানীর ট্রাক ভর্তি) ৮ হাজার ৩৮৮ লিটার সোয়াবিন তেলের কার্টুন ও নগদ ২ লাখ ১১ হাজার টাকা, আনুসাঙ্গিক জিনিসপত্রসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালামাল লুটে নেয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২/১০০০ তারিখ-২৩/০৯/২০১২ ইং ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড)।

এ ঘটনায় কোতোয়ালী মলে থানার ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে এসআই নিরুপম নাগ, মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা সহ একটি চৌকস ও শক্তিশালী টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তকালে কয়েকদফায় ৮ ডাকাতকে গ্রেফতার করে।

গত (২৮ সেপ্টম্বর) ভালুকার জামাল হোসেনকে জয়দেবপুর থেকে, নজরুল ও আবু সাঈদ সৈকত ওরফে শওকতকে জামালপুর থেকে, বাদল ওরফে আসলামকে বরিশাল থেকে, মোঃ ইন্তাজ আলীকে টঙ্গী থেকে, মোঃ রাকিবকে নীলফামারী ও মোঃ ইউনুছকে রাজধানীর খিলগাও থেকে গ্রেফতার করে।

ইন্তাজ আলী, নজরুল ইসলাম, আবু সাঈদ সৈকত ওরফে শওকত ও বাদল ওরফে আসলাম ডাকাতির ঘটনায় নিজেদের জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃতদের তথ্য মতে মেঘনা গ্রুপের লুণ্ঠিত আলামত ১৩ লাখ টাকা মুল্যের ট্রাক ও একটি মোবাইল ফোন গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করে। ডাকাতদলের তথ্য মতে, কোতোয়ালী পুলিশের চৌকস এই টিম টানা দুদিনের অভিযানে শরীয়তপুর থেকে ৪ হাজার লিটার সোয়াবিন তেল, যার মুল্য প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করে। এ সময় শরীয়তপুরের ডাকাত মোঃ আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, এই ডাকাতদলের সর্দার জয়নাল। এই ডাকাতদলে ২৫/৩০ জনের সদস্য রয়েছে। যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। বিভিন্ন অপরাধে জেলখানায় থাকাকালে তাদের পরিচয় ঘটে।  পরবর্তীতে জামিনে এসে সবাই গাজীপুরে কাছাকাছি বসবাস শুরু করে এবং একে অপরের সাথে যোগাযোগ করে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে লিপ্ত হয়।

পুলিশ সুপার গ্রেফতারকৃত ডাকাতদের বরাত দিয়ে আরো বলেন, ডাকতদলের এ সব সদস্য দিনে পিকআপ চালানোসহ নানা পেশায় জড়িত থাকলেও তাদের দলনেতা জয়নালের নেতৃত্বে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি, দুঃসাহসিক চুরিসহ নানা ধরনের অপরাধ করে আসছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ডাকাতদলের সর্দার জয়নালসহ অন্যান্যদের গ্রেফতারে চেষ্ঠা চলছে। এদের মাঝে অনেকেই পুলিশের নজরদারিতে রয়েছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তিনি আশা করছেন অল্প সময়ের মধ্যে আরো কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি, রায়হানুল ইসলাম, ফালগ্নুনী নন্দী, শাহীনুল ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ