ঢাকা সকাল ৮:১২, বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন কাভার্ড ভ্যানের মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১ তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি ‎ফুলবাড়ীয়ায় যুব দিবস উপলক্ষে উদ্যোক্তা ও খামারিদের ৩ লাখ টাকার চেক বিতরন ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ‎নান্দাইলে কৃষক জনাব আলী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন ‎কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থনপুষ্ট সংগঠন “ছাত্র আন্দোলন” কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন 

সেলিম মিয়া।। আপডেটঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ 77 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও প্রথমবারের মতো টিএসসি অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুধবার (১৫জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, পতাকা উত্তোলন, বৃক্ষরোপন, বেলুন অবমুক্তকরণ ও পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ে আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ-০৭(ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান (এমপি), বিশ্বিবদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে  ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য বলেন,  ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ত্রিশালে কবি নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। তিনি ২০০৫ সালের ০১ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০০৬ সালের ২৫মে শুভ উদ্বোধন করেন। এত দ্রুত সময়ে আর কোন বিশ্ববিদ্যালয় হয়েছে বলে আমার জানা নেই। তিনি প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ যারা অবদান রেখেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের পঠন, পাঠন ও গবেষণার উপযুক্ত পরিবেশ রয়েছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবাই মেধাবী ও অধ্যবসায়ী। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, সবাই সমান। ঠিক যেন কবি নজরুলের আদর্শে সবাই মানুষ, কোনো ভেদাভেদ নেই। আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পড়াশোনার পাশাপাশি তোমাদের এক্সট্রা কারিকুলারেও দক্ষ হতে হবে।
সভাপতি হিসেবে জাককানইবি উপাচার্য বলেন, উদ্ভাবন হলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের মানদণ্ড। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, অথচ এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো এখনো চালু হয় নি। তবে আমরা স্বল্প সময়ের মধ্যে একটা স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পথেই এগিয়ে নিয়ে যাচ্ছি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। প্রতিযোগিতা এখানেই শেষ নয়, বন্ধুর পথ পাড়ি দিয়ে যেতে হবে বহুদূর।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে দুজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ