ঢাকা রাত ১:৫৭, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
খাটের নিচে ‘মদের আড়ৎ’, ৩০ বোতল ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের, ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নেত্রকোণার চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্ত:সত্ত্বার অভিযোগে শিক্ষক গ্রেফতার

জহির রায়হান ।। আপডেটঃ বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ 134 বার পড়া হয়েছে

নেত্রকোণার মদন উপজেলার চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব—১৪। পরে বেলা ১২টায় র‌্যাব কার্যালয়ে প্রেস বিফ্রিং করেন ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান।

বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে সাগর তার সঙ্গে কোনো মোবাইল ফোন রাখতেন না, ফলে তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে র‌্যাব—১৪ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবতীর্তে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানান, গ্রেপ্তারকৃত আমানুল্লাহ মাহমুদী নেত্রকোণা জেলার মদন উপজেলার ‘হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার শিক্ষার্থী ছিল। গত ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদরাসা ছুটি হওয়ার পর, অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে ঝাড়ু দেওয়ার কথা বলে মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দায় ডাকেন। পরবর্তীতে তাকে নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএনএ টেস্টের রিপোর্ট এবং ওই ছাত্রী ও তার নানাকে ঘিরে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে, এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব—১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান বলেন, আসামি গ্রেপ্তারের আগে ডিএনএ পরীক্ষা করার সুযোগ নেই। আসামি যখন গ্রেপ্তারই হয়নি তখন ডিএনএ টেস্ট হবে কিভাবে! তদন্তের প্রয়োজনে ডিএনএ টেস্ট করতে হলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা ডা. সায়মা আক্তারের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, নেত্রকোণা জেলা পুলিশের এসপির মাধ্যমে বিষয়টি তদারকি করছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যারা চিকিৎসককে হুমকি দিচ্ছে, তাদের বিষয়টি র‌্যাবের সাইবার টিম পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

জানা যায়, গ্রেপ্তার হওয়া সাগর মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা। সে তার নানির সঙ্গে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। শিশুটির বাবা দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ এবং মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোণার মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

জহির রায়হান

আপলোডকারীর সব সংবাদ