ঢাকা সকাল ৬:০৮, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ 88 বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে একটি আধুনিক ‘গ্রিন সিটি ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ আব্দুস সালাম।

বুধবার নগর ভবনে কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় ঢাকাকে বাসযোগ্য ও সুন্দর নগরীতে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে: ১. বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন ২. খালের প্রবাহ পুনরুদ্ধার ও খনন ৩. আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা
৪. কার্যকর মশক নিধন। উক্ত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডিএসসিসি’র বিভিন্ন ওয়ার্ডকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মশক নিধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী ‘মনিটরিং টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, এই কার্যক্রমে স্থানীয় সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় সতর্ক করে জানানো হয় যে, সচেতন করার পরেও কারো অবহেলায় মশার লার্ভা পাওয়া গেলে বা পরিবেশ দূষিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশাসক জনাব মোঃ আব্দুস সালাম বলেন, “সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষা করাই হবে প্রধান কাজ। ভালো কাজের জন্য যেমন পুরস্কার নিশ্চিত করা হবে, তেমনি অবহেলার জন্য তিরস্কার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’র স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।” তিনি আরও ঘোষণা করেন যে, আজ থেকে ডিএসসিসি’র সকল নাগরিক সেবা সম্পূর্ণভাবে সচল ও নিরবচ্ছিন্ন থাকবে।

এদিকে আজ সকালে এক পৃথক কর্মসূচিতে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ধলপুরে ডিএসসিসি’র কেন্দ্রীয় মশার ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন। এ সময় প্রশাসক জনাব মোঃ আব্দুস সালাম তাঁর সাথে ছিলেন। মাননীয় মন্ত্রী সংরক্ষণাগারের সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মশক নিধনে ব্যবহৃত ওষুধের গুণগত মান বজায় রাখার তাগিদ দেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ