ঢাকা রাত ১০:৫০, সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলক অভিযোগে মবের শিকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা : পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম সুমন মুক্তাগাছায় সিয়াম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ত্রিশালে যুবদল নেতার ভাইয়ের ওপর হামলা ও লুটপাট ময়মনসিংহে গণমাধ্যম দিবসে অপতথ্য নিয়ে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা সাবেক ছাত্রদল সভাপতি ও পুলিশ পরিদর্শক শামসুল হুদা খান: পদায়ন ও বদলি নিয়ে নানা মহলে প্রশ্ন দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মহিলা কলেজে কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ আজ মহান মে দিবস বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম আমেরিকায় কনসার্ট মাতাবেন জায়েদ খান সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ রকিবুল আক্তার এর বিদায় সংবর্বধনা

ঘুষের ১০ লাখ টাকাসহ শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন গোপালগঞ্জে আটক

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ 90 বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে নগদ ১০ লাখ টাকাসহ শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন মোশারফ হোসেন এবং গাড়ির চালক মো. মনির হোসেনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনস মোড়ে নিয়মিত তল্লাশি চলাকালে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে পুলিশ। গাড়ির ভেতরে একটি ব্যাগ থেকে নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের বিবৃতি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গাড়ির আরোহী ও শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন মোশারফ হোসেন টাকার উৎস নিয়ে অসংলগ্ন ও সন্দেহজনক বক্তব্য দেন। এতে সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারসহ টাকা জব্দ করে এবং মোশারফ হোসেন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

আটক মোশারফ হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চর খসরু গ্রামে। চালক মো. মনির হোসেন (৪০) শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

সড়ক বিভাগের দায়িত্বশীল একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্র অনুমোদনের জন্য এই টাকা গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল। উদ্ধারকৃত টাকার খামের ওপর ‘সার্কেল’ লেখা ছিল এবং গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের নাম উল্লেখ ছিল।

তবে আটক মোশারফ হোসেন পুলিশকে জানান, তিনি এই টাকা গোপালগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন।

সড়ক বিভাগের একাধিক সূত্রের অভিযোগ, এ ঘটনার দায় এড়াতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিকরুল ইসলাম কৌশলে উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, “শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোবাইলে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু এটি আমার বিষয় নয়। দীর্ঘ ৩০ বছরের চাকরিতে আমি কখনো ফিল্ডে কাজ করিনি। এই সরকারের আমলে গোপালগঞ্জে বদলি হয়ে প্রথম ফিল্ডে কাজ করছি। আমি কোনো টেন্ডার বা ঠিকাদারি বিল প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই। বর্তমান নিয়মে নির্বাহী প্রকৌশলী নিজ দপ্তর থেকেই টেন্ডার সম্পন্ন করেন।”

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন গণমাধ্যম কে বলেন, “পুলিশ লাইনস মোড় থেকে ১০ লাখ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া চলমান।”

উল্লেখ্য, শরীয়তপুর সড়ক বিভাগ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোনের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে আসছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ