ঢাকা সকাল ৮:৩২, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮।৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২

খাদ্য কর্মকর্তা শহীদুল্লাহর ব্যক্তিগত হিসাবে কোটি টাকা লেনদেন, দুর্নীতির অভিযোগে মামলা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ 221 বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। অভিযোগ ওঠার পর তাকে দিনাজপুরের বিরামপুরে বদলি করা হয়েছে।

চালকল মালিক নাসির উদ্দিন লাল বাদী হয়ে সম্প্রতি আদালতে মামলাটি করেন। তার অভিযোগ, শহীদুল্লাহ নিম্নমানের চাল গুদামজাত করা, সরবরাহকারীদের বিল আত্মসাৎ ও ঘুষের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

মামলার বাদী নাসির উদ্দিন লাল গণমাধ্যম কে বলেন, ‘সরকারি তালিকায় শামীম এন্টারপ্রাইজ নামে কোনো চালকল নেই। অথচ শহীদুল্লাহ নিয়মবহির্ভূতভাবে ওই প্রতিষ্ঠানের নামে আমার সরবরাহ করা ১০ টন চালের বিল তুলে নেন। এর আগে গত আমন মৌসুমেও তিনি আমার তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন।’ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে অবশেষে আদালতের শরণাপন্ন হন বলে জানান তিনি।

খাদ্য বিভাগের সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরে রৌমারীতে যোগদানের পর থেকেই শহীদুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর আগেও তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী খাদ্য গুদামে দায়িত্ব পালনকালে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

অনুসন্ধানে মুহাম্মদ শহীদুল্লাহর দুটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। তার সোনালী ব্যাংক রৌমারী শাখার ব্যক্তিগত হিসাবে চলতি বছরের ২৫ মে থেকে ২৭ জুন পর্যন্ত প্রায় ৮২ লাখ টাকা জমা ও উত্তোলন করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের সোনালী ব্যাংকের আরেকটি হিসাবে ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক কোটি টাকার লেনদেন হয়েছে, যার টাকা রৌমারী ও কুড়িগ্রাম শহর থেকে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে সম্প্রতি উপজেলা প্রশাসনের অভিযানে কয়েকটি ডিলার পয়েন্টে এর সত্যতা মেলে। গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় জনতা সরকারি গুদাম থেকে বের করার সময় দুই ট্রাক নিম্নমানের চাল আটক করে। স্থানীয় চাল ব্যবসায়ী ছকমল হোসেন বলেন, ‘সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের দুর্নীতি সরকারের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ শহীদুল্লাহ প্রথমে গণমাধ্যম কে বলেন ‘বিষয়টি তদন্তাধীন’ বলে মন্তব্য করতে রাজি হননি।

পরে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তিনি দাবি করেন, ‘রৌমারী থেকে আমার চাচাতো ভাই গরু কিনে নিয়ে যান। সেই টাকার লেনদেন আমার হিসাবে হয়েছে। সরকারি কর্মচারী হিসেবে এটা ঠিক হয়নি, তবে এর বাইরে কিছু নয়।’ ময়মনসিংহ শাখার হিসাবে কোটি টাকার লেনদেনের বিষয়ে তিনি বলেন, ‘আমার ভাইয়েরা বিভিন্ন ব্যবসা করেন, তারা আমার হিসাব নম্বর ব্যবহার করে লেনদেন করেছেন।’

তবে তার ব্যাংক হিসাবে কুড়িগ্রাম ও রৌমারী থেকে কেন টাকা পাঠানো হয়েছে—এমন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি চুপ করে থাকেন। কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল হক জানান, ‘অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি গত রোববার থেকে তদন্ত শুরু করেছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, অভিযোগ ওঠার কারণেই তাকে রৌমারী থেকে বদলি করা হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ