ঢাকা সন্ধ্যা ৭:৩৭, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে ; খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ 179 বার পড়া হয়েছে

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এখন চালের মান অনেক ভালো। ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি, যে চাল বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হয় তা ওএমএসে ৩০ টাকায় দেওয়া হচ্ছে, আবার খাদ্যবান্ধব কর্মসূচিতে সেই চাল ১৫ টাকায় পাওয়া যাবে।

তিনি বলেন, খারাপ মানের জিনিস কিন্তু দেওয়া হয় না। এক সময় রেশনের চাল রান্না করলে অনেক গন্ধ বের হতো। আগে চালের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া হতো, এখন সেদিন চলে গেছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ১৭ আগস্ট খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হতে যাচ্ছে। গত বছর পর্যন্ত এ কর্মসূচিতে পাঁচ মাস ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হতো। এবার এটি সম্প্রসারিত করে ৫৫ লাখ পরিবার ও ছয়মাস করা হয়েছে। তারমধ্যে আগস্ট থেকে নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চ মাসে চাল দেওয়া হবে। ডিসেম্বর-জানুয়ারি মাসে সাধারণত আমন ফসল আসে, সেজন্য মাঝে এ দুমাস বন্ধ থাকবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও সচেষ্ট রয়েছেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে আমাদের ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে ২০ লাখ মেট্রিক টনের বেশি রয়েছে চাল। আমন ফসল ভালো হলে আমদানিও খুব বেশি করতে হবে না।

ভূমি-সংক্রান্ত খাতে প্রযুক্তি উত্তরোত্তর উন্নতি লাভ করেছে উল্লেখ করে আলী ইমাম মজুমদার বলেন, বর্তমানে নামজারি, খতিয়ান ডিজিটাল মাধ্যমে করা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মেশিন অথবা ওয়েবসাইট সঠিকভাবে কাজ না করার কারণে অসুবিধা হয়। তবে এটি বড় সমস্যা হবে বলে মনে করি না। প্রযুক্তি উত্তরোত্তর উন্নতি লাভ করছে। পাশাপাশি আমরাও ধীরে ধীরে সব কাজকর্ম উন্নততর করতে সক্ষম হব।

তিন বলেন, সমাজে বিরোধ যেন কমে যায় সেজন্যই প্রযুক্তিনির্ভর জরিপ, খতিয়ান ও খাজনা প্রক্রিয়া করা হয়েছে। ধীরে ধীরে এসংক্রান্ত বিরোধ কমে যাবে। পাশাপাশি জনসাধারণের মধ্যেও ভূমি-সংক্রান্ত সচেতনতা বাড়বে বলে আশাবাদী।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, এখানকার বাঁধগুলো মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। আশাকরি দ্রুত বাস্তবায়ন হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা করা হবে। যারা হতদরিদ্র তারা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসবে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ