ঢাকা রাত ৩:২৭, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

শাহজালালে চাকরি হারালেন কাস্টমস কর্মকর্তা

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ 152 বার পড়া হয়েছে

প্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পিংকু রায় ঢাকা কাস্টম হাউসের আওতাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফট ট্রানজিট ও মূল্যবান গুদামে ‘গুদাম কর্মকর্তা’ হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাবস্থায় ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি প্রবাসী এক যাত্রীর একটি স্বর্ণবার গুদামে জমা না দিয়ে চুরি করে নিয়ে যান।

আদেশে বলা হয়েছে, যাত্রীর স্বর্ণবার আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে পিংকু রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তাকে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের আগ্রহ জানান।
এরপর বিধি ৭(২)(ঘ) অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং বিধি ৭(৯) অনুসারে চাকরি থেকে বরখাস্ত বা অনুরূপ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় দফায় কারণ দর্শানো হয়। পিংকু রায় পুনরায় জবাব দেন ও ব্যক্তিগত শুনানীর আবেদন করেন।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৯৭৯ সালের সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধানমালার আলোকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ করা হয়। কমিশন তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ চাকরিচ্যুতির পরামর্শ দেয়। এরই ধারাবাহিকতায় পিংকু রায়কে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে।

ঘটনা সম্পর্কে জানা যায়, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৬টা ২০ মিনিটে ফ্লাইটযোগে দুবাই থেকে মহিবুর রহমান নামে এক যাত্রী শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে সব মালামাল নিয়ে গোল্ডবারের শুল্ক পরিশোধ করে (১১৬ গ্রাম সোনার বার) ক্যানোপি ২ নম্বর দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান যাত্রী। পরে তিনি বুঝতে পারেন— তার সঙ্গে প্যান্টের মধ্যে থাকা সোনার বারটি নেই।

পরবর্তী সময়ে যাত্রী মহিবুর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে একটি অভিযোগপত্র দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিবিএন বিমানবন্দরের সব সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। এতে দেখা যায়, যাত্রীর সোনার বারটি কাস্টমসের গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে ফ্লোরে পড়েছিল। পরে কাস্টম কর্মকর্তা পিংকু রায় সোনার বারটিতে ইচ্ছাকৃতভাবে পা দিয়ে লাথি মেরে একপাশে সরিয়ে রাখেন। এরপর সুকৌশলে পকেটে তুলে নেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ