ঢাকা রাত ৮:৪৬, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

যদি কোনোদিন জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব?: প্রেস সচিব

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ 139 বার পড়া হয়েছে

এবার শেখ হাসিনা সরকার জেলে পাঠালে সেখানে হয়তো উঁচু কমোড পাবেন না। সেজন্য গত বছর গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হলে জেলে উঁচু কমোড পাওয়ার জন্য তার হয়ে নিজের স্ত্রীকে আইনজীবী নিয়োগ করতে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল রোববার ২০ জুলাই (রোববার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, আজও আমার সবচেয়ে বড় ভয়- যদি কোনো দিন আমাকে জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব?

ফেসবুকে প্রেস সচিব লেখেন, গত বছরের কারফিউ ও ইন্টারনেট শাটডাউনের সময় লন্ডনভিত্তিক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক সাংবাদিক প্রথম আমাকে সতর্ক করেন, যে কোনো মুহূর্তে আমাকে গ্রেফতার করা হতে পারে। তিনি (বিবিসির সাংবাদিক) বলেন, হাসিনা সরকারের এক মন্ত্রী আমাকে মিথ্যা প্রচারের অভিযোগে এবং ‘সন্ত্রাসীদের মুখপাত্র’ হিসেবে অভিযুক্ত করেছেন। আমি তখন উদ্বিগ্ন হয়ে পড়ি। আল জাজিরার তানভীর চৌধুরী এবং আরও দুজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী একই রকম সতর্কবার্তা দেন। তারা বলেন, হাসিনা সরকার জানে যে, ইন্টারনেট শাটডাউনের সময়ও এএফপির দ্রুতগতির ইন্টারনেট চালু ছিল এবং আমি দেশি-বিদেশি সাংবাদিকদের সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের রিপোর্ট, ছবি ও ভিডিও পাঠাতে সহায়তা করছিলাম।

শফিকুল আলম বলেন, তখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল গ্রেফতার হওয়া নয়। আমি নিশ্চিত ছিলাম যে, আমাকে গ্রেফতার করা হলেও তারা আমার ওপর শারীরিক নির্যাতন করবে না- কারণ আমি তখন এএফপির ব্যুরো চিফ ছিলাম। আর এএফপি ফ্রান্স সরকারের মালিকানাধীন বার্তা সংস্থা। কিন্তু আমাকে ভীষণ আতঙ্কিত করেছিল এই চিন্তাটা- যদি আমাকে সাধারণ কোনো কারাগার সেলে পাঠানো হয়, যেখানে উঁচু কমোড নেই! আমার হাঁটু ভাঙা এবং স্কোয়াট করে প্রাকৃতিক প্রয়োজন মেটানোর উপায় আমার নেই।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব লেখেন, ‘আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যদি আমাকে গ্রেফতার করা হয়, তাহলে তিনি যেন প্রথম কাজ হিসেবে একজন শীর্ষস্থানীয় আইনজীবী নিয়োগ করেন। যিনি আমার কারাগারে উঁচু কমোড ব্যবহার নিশ্চিত করবেন। আমার স্ত্রী বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন আমি ঠাট্টা করছি না। আমি এএফপির সহকর্মী, আমার সাবেক সহকর্মী ও কয়েকজন শীর্ষ সাংবাদিককেও বলেছিলাম যেন তারা আমার পক্ষে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।’

তিনি লেখেন, আল্লাহর অশেষ রহমতে আমি শেষ পর্যন্ত কারাগারে যাইনি। কিন্তু আজও আমার সবচেয়ে বড় ভয়- যদি কোনোদিন আমাকে জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব?

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ