ঢাকা রাত ২:৩১, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

শেরপুরের শ্রীবরদীতে টিআর প্রকল্পে মসজিদের জন‌্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।। আপডেটঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ 102 বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের নামে,টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রকল্পের অর্থে নামে মাত্র কাজ দেখিয়ে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করা হয়েছে। অন্যদিকে সভাপতি বলছে, স্থানীয় দুই ইউপি সদস্য এই টাকা আত্মসাতের সাথে জড়িত। তিনি যে পরিমাণ টাকা হাতে পেয়েছেন তা দিয়েই মসজিদের উন্নয়ন কাজ করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা  বলছেন,সভাপতি সহ জড়িতরা তাদের বলেছেন এই টাকা উত্তোলন করতেই নাকি বেশি অর্ধেক টাকা খরচ হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে টিআর এর আওতায় মসজিদটি উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ১৯ হাজার ৯১৪ টাকা।
এই টাকা থেকে মসজিদের টিন ও মাটি ভরাটের কাজের ৮৫ হাজার টাকার কাজ দেখানো হলেও বাকী টাকার হদিস নেই। স্থানীয়রা মসজিদের সভাপতির কাছে টাকার হিসাব চাইলে তিনি বলেন যে টাকা পেয়েছি তারই কাজ করেছি। স্থানীয়দের দাবি,মসজিদের উন্নয়নে প্রকল্পের সমুদয় অর্থ দিয়ে কাজ করা হোক। এছাড়াও মসজিদের টাকা আত্মসাতের মতো দৃষ্টতা যারা দেখিয়েছে তাদের আনা হোক শাস্তির আওতায়। স্থানীয়রা আরও জানান,মসজিদের প্রকল্প সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক হলেও প্রকৃত নিয়ন্ত্রণে ছিলেন তার পুত্রবধূ, সংরক্ষিত মহিলা মেম্বার রাবিয়া বেগম এবং তার সহযোগী হলো ওয়ার্ড মেম্বার সিদ্দিক মিয়া। তার প্রভাবেই সামছুল হককে সভাপতি করা হয় এবং অর্থ আত্মসাতের মূল পরিকল্পনাকারী ছিলেন তিনিই। সঠিক তদন্ত হলে সব সত্য বেরিয়ে আসবে।
আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করছি। স্থানীয় বাসিন্দা লাভলু মিয়া বলেন,২ লাখ টাকার বেশি বরাদ্দ থাকার পরও মাত্র ৮৫ হাজার টাকার কাজ হয়েছে। বাকি অর্থ না থাকায় উন্নয়ন থেমে গেছে। আমাদের ওযু ও টয়লেটের ব্যবস্থাপনা নেই। জনপ্রতিনিধিরা এতো নিচে নামবে এটা বিশ্বাস করাও কষ্টের। আমরা সমুদয় টাকার কাজ চাই। মুসুল্লি আব্দুর রহমান বলেন,প্রকল্প সভাপতি সামছুল হক নিজেই বলেছেন, তিনি ২ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করেছেন। কিন্তু হাতে পেয়েছেন মাত্র ৯৫ হাজার।
অথচ কাজে খরচ হয়েছে মাত্র ৮৫ হাজার টাকা। বাকি টাকা কোথায় গেল,তার সঠিক হিসাব তিনি দিতে পারছে না।একই এলাকার বাসিন্দা আবু তাহের বলেন,সভাপতির কাছে টাকার কথা বললে আমাদের সাথে দুর্ব্যবহার করেন। টাকার খবর নাই কাজের ও খবর নাই। আমরা এর প্রতিকার চাই। এ বিষয়ে প্রকল্প সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক বলেন, “শুন ব্যাডা (ছেলে) আমি যে বলতেছি আমি টাকা পাই নাই এই কথা কেউ বিশ্বাসই করেনা। আমারে সিদ্দিক মেম্বার সাথে করে শ্রীবরদী নিয়ে গিয়ে স্বাক্ষর নিয়েছে। এছাড়াও একটা কাগজে আমার বাড়িতেও স্বাক্ষর নিয়েছে। তারা আমাকে ২ লাখ ১৯ হাজার টাকার কথা বললেও দিয়েছে মাত্র ৯৫ হাজার। আমি এই টাকা দিয়ে মসজিদের কাজ করেছি।
এর হিসাব আমার কাছে আছে। টাকা উত্তোলনের সময় আমার ছেলের বউ রাবিয়া বেগম এবং সিদ্দিক মেম্বার ছিলো। এ ব্যাপারে ইউপি সদস্য রাবিয়া বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,মসজিদের প্রকল্পের জন্য ২ লাখ ১৯ হাজার টাকা বাজেট হলেও হাতে পেয়েছি ২ লাখ। বাকি টাকা খরচ হয়েছে। তবে ১৯ হাজার কোন খাতে খরচ হয়েছে এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নি তিনি। বাকি টাকার ব্যাপারে প্রকল্পের সভাপতি বলতে পারবে বলেও তিনি জানান। অপরদিকে ইউপি সদস্য সিদ্দিক মিয়ার সাথে টাকার ব্যাপারে কথা হলে তিনি বলেন,আমি এই ব্যাপারে কিছু জানিনা।
এই কথা বলে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন,সেই মসজিদে প্রকল্প আছে কিনা আমার এই মুহুর্তে মনে নাই। আমি বাইরে আছি। বিষয়টি দেখে পরে জানাবো। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন,আমি বিষয়টি অবগত ছিলাম না। এই বিষয়ে কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ