ঢাকা রাত ১০:৫৩, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আনিসুজ্জামান চৌধুরী

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ 126 বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতিসংঘের ক্যাটাগরিভুক্ত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ হবে ২০২৬ সালের ২৪ নভেম্বর। এটা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, জীবনযাত্রার মান আরো ভালো হবে। তবে এ উত্তরণের সাথে সাথে কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে আমাদের। দেশের স্বার্থে, দশের স্বার্থে, সর্বোপরি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে দল-মত-গোষ্ঠীতে বিশ্বাস করি না কেন, জাতীয় সংকটে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সংকট উত্তরণে সচেষ্ট হতে হবে। মঙ্গলবার (২৪ জুন) ‘লোকাল লেভেল স্টেইকহোল্ডারস কনসালটেশন অন ইনক্লুসিভ, স্মুথ এন্ড সাসটেইনেবল এলডিসি গ্রাজুয়েশন’ (অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মসৃণ এলডিসি গ্রাজুয়েশনে স্থানীয় অংশীজনদের সাথে পরামর্শ) শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। অর্থ মন্ত্রণালয়ের ‘সাপোর্ট টু সাসটেইনেবল গ্রাজুয়েশন প্রজেক্ট'(এসএসজিপি) কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এছাড়াও ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই কনসালটেশনে এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা কি কি সুবিধা পাবো, কি কি চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় অংশীজনদের কি করণীয় হতে পারে তা নিয়েই আলোচনা হয়। শুরুতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অব: অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল বাশার সিদ্দিকী এবং ড. মোস্তফা আবিদ খান এলডিসি উত্তরণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ক তথ্যবহুল দুটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন। এরপর মূক্ত আলোচনায় উপস্থিত অংশীজনেরা বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস পণ্য ও প্রবাসীদের উপর নির্ভরশীলতা কমানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা যেমন চিংড়ি ও পাটজাত পণ্যের প্রসার, চা রপ্তানির উদ্যোগ, কৃষিজাত পণ্যের টেকসই উৎপাদন ও সংরক্ষণ, টেকসই গ্রাজুয়েশনে কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ, ব্যবসায়িক গোষ্ঠীর ব্যবসায়ে চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়, রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি, মেধাস্বত্ব ও প্যাটেন্ট এবং পরিসংখ্যানের তথ্যের সঠিকটা নিয়ে আলোচনা করেন।

এরপর বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ স্বাধীনতার পর বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে আনন্দের। তবে এর সাথে যে চ্যালেঞ্জ আসবে, তা মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ অতীতেও এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, সকলের সহযোগিতায় এ যাত্রায়ও উতরে যাবে। সরকার চ্যালেঞ্জ প্রশমিতকরণ এবং এলডিসি উত্তরণকে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও মসৃণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি বলেন, এলডিসি অন্তর্ভুক্ত হওয়া নিজের ইচ্ছাধীন হলেও উত্তরণটা হতে হয় সম্পূর্ণ নিজ যোগ্যতায়। বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে এলডিসি উত্তরণের তিনটি সূচকের সবগুলোতেই উতরে গেছে। এটা একটা সাফল্য। এ সাফল্য ধরে রাখতে হলে জাতীয় দৃঢ়তার কোনো বিকল্প নেই। থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জাপানের অর্থনৈতিক অবস্থা একসময় ভালো ছিল না উল্লেখ করে বলেন, তারা জাতীয় দৃঢ়তা ও ঐক্যের মাধ্যমে আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যেতে পারলে বাংলাদেশও পারবে। এর জন্য দরকার দেশপ্রেম। আগে লক্ষ্য ঠিক করে তারপর সকলে একত্রে সে লক্ষ্যে অগ্রসর হলেই এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
সমাপনী বক্তব্যে সভাপতি হিসেবে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ এলডিসি উত্তরণ হতে চলেছে এটা আশার সংবাদ। তবে কিছু সুবিধা যেমন শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা, ওষুধে প্যাটেন্ট, ঋণের সুদহার ইত্যাদি ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। এতে সাময়িকভাবে অসুবিধা হলেও বৃহৎ পরিসরে দেশের জনগণ উপকৃত হবে, জীবনমানের উন্নয়ন হবে। সচেতনতার পাশাপাশি জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ