ঢাকা রাত ১:০০, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: ড. ইউনূস

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ শনিবার, ২১ জুন, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ 107 বার পড়া হয়েছে

ড: মোহাম্মদ ইউনুস সংগৃহীত

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ১২ই জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিতে যাওয়ার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বিবিসি: আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা। আপনি বলেছেন, এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে, আপনি আওয়ামী লীগকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?

অধ্যাপক মুহাম্মদ ইউনূস: আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না; সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

বিবিসি: দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে।

অধ্যাপক ইউনূস: তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কি না…

বিবিসি: তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না।

অধ্যাপক ইউনূস: যতক্ষণ পর্যন্ত তারা ভোটার — তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে।

বিবিসি: কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়।

অধ্যাপক ইউনূস: আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।

বিবিসি: তাহলে আপনি বলছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে…

অধ্যাপক ইউনূস: না, আগে একটা বিষয় পরিষ্কার করি — আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে নির্বাচনও পড়ে। এটা সাময়িক। নির্বাচনে তারা থাকবে কি না, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিবিসি: তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে?

অধ্যাপক ইউনূস: আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।

বিবিসি: আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনি দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ততো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান?

অধ্যাপক ইউনূস: বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এটা চলমান একটা প্রক্রিয়া। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব — যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।

বিবিসি: কীভাবে তাকে ফিরিয়ে আনবেন? মানে, আপনারতো মোদির সঙ্গে অনেক দেখা হয়।

অধ্যাপক ইউনূস: আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে। তাকে ধরে আনার কোনো ক্ষমতাতো আমাদের নেই।

বিবিসি: কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতিসহ আরও অনেক অভিযোগ আছে — এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদির ওপর বিরক্ত নন?

অধ্যাপক ইউনূস: তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর, তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন।

বিবিসি: তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু করা উচিত, যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারেন?

অধ্যাপক ইউনূস: সেটা আপনি বলছেন।

বিবিসি: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন?

অধ্যাপক ইউনূস: এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কী, আর অন্তর্বর্তী সরকার কী।

বিবিসি: এগুলো আমার কথা নয়, অনেকে বলছে।

অধ্যাপক ইউনূস: ঠিক আছে, কেউ বলেছে, কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন। তাই আমি বলছি এটা একদম ঠিক নয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ