ঢাকা রাত ১২:০৪, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক পিএ পরিচয়ে সংবাদ প্রকাশ, মুখ খুললেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক। আপডেটঃ শনিবার, ৩১ মে, ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ণ 143 বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদের ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নাহিদ নিজেই। তবে এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, ‘আমার পিএ থাকা অবস্থায় আতিক মোর্শেদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। আমি উপদেষ্টা থাকাকালীন নগদের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হতো।’

তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগের পর আতিক মোর্শেদ আর আমার সঙ্গে নেই। তিনি এখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ফয়েজ আহমদ তৈয়্যব সাহেবের সঙ্গে কাজ করছেন। বর্তমানে তার সঙ্গে আমার কোনো পেশাগত বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তা সত্ত্বেও আমার নাম ও পরিচয় জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

নাহিদ ইসলাম আরও জানান, ‘যে সংবাদকে রেফারেন্স করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে, সেখানে আমার নাম পর্যন্ত নেই। অফিসিয়ালভাবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য প্রকাশ করব।’

এদিকে আজ দুপুরে আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদের ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে তিনি আতিক মোর্শেদকে নাহিদ ইসলামের সাবেক পিএ হিসেবে উল্লেখ করে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রাশেদ খান তার পোস্টে বলেন, ‘সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলাম কোনো ব্যবস্থা নেননি। এমনকি তদন্ত কমিটি গঠনেও দেখা যায়নি তাকে।’

তিনি আরও প্রশ্ন রাখেন, ‘এত বড় ধরনের অর্থনৈতিক অনিয়মের সঙ্গে কি নাহিদ ইসলামের পরামর্শও জড়িত ছিল? না হলে তিনি তখন চুপ ছিলেন কেন, বা এখনো চুপ কেন?’

নাহিদ ইসলামের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ বা তদন্ত এখনো পাওয়া না গেলেও, এনসিপি সূত্র জানিয়েছে, দলীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ