ঢাকা রাত ৪:২৭, মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজউকের পরিচালক মোবারকের কোটি টাকার সম্পদ অসহায় রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়িয়ায় বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিআরটিএ’র দালাল রুবেলের প্রধান পৃষ্টপোষক এআরও রুহুল আমিন রাজউক প্রকৌশলী টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’ শেরপুরের শ্রীবরদীতে খড়ের গাদায় মিলল সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট গুণগত মান ঠিক রেখে আমন চাল ও ধান সংগ্রহ করতে হবে: খাদ্য সচিব সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি কেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা ফুটবল আমাদের আবহমান বাংলার জনপ্রিয় খেলা : জেলা প্রশাসক দুর্গাপুর কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সভা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৩ দুর্গাপুর মুক্ত দিবস পালিত মমেকে ডিজি-চিকিৎসক বাকবিতন্ডা ব্যারিস্টার কায়সার কামালের পোস্টার ছিঁড়ায়, এলাকাবাসীর ক্ষোভ ঝিনাইগাতীতে কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল এনসিপির মনোনয়ন ফরম তুলেই নিজেকে ‘এমপি প্রার্থী’ ঘোষণা মুকুলের যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান : সারাদেশে আটক ৫৫ ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি স়ভা জামালপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ, দুদকে অভিযোগ ডিএমপির ৫০ থানার ওসি বদলি সরকারি কর্মচারিদের আইনের বিধিবিধানসমূহ মেনেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হয় : তথ্য সচিব বিজিবি’র অভিযানে কোটি টাকার মদ,কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ ময়মনসিংহ-৪ সদর আসনে ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়াহাব আকন্দ

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বুধবার, ২১ মে, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ 106 বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’-এ তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরে অংশ নেন। ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা ও প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও তা করে যাবে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। মানুষ যেন নিরাপদে ঈদ উদ্যাপন করতে পারে, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।

জেনারেল ওয়াকার সকল পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। তা না হলে আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদি মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে।

সেনাপ্রধান বলেন, গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ অবস্থায় দেশীয় ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। আলোচনায় থাকা ‘মানবিক করিডর’ নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত। আর যা–ই করা হোক, পলিটিক্যাল কনসেনসাসের (রাজনৈতিক মতৈক্য) মাধ্যমে সেটা হতে হবে।

চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, তিনি মনে করেন এসব ক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই। এ নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি।’ গত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়েও আমাদের সঙ্গে কথা বলা হয়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ