ঢাকা রাত ১:১১, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগের খাবার বিতরণ ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ রবিবার, ২ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ 179 বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে ৫টি বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছেন—এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়। সেই রিকোয়েস্ট এবং ‘একধরনের প্রেশারের’ পরিপ্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, ‘ডিসি বাস রিকুইজিশনে চিঠি দিলেও কোনো জ্বালানি তেল বা অন্য কোনো খরচ দেয়নি বলে সরকারকে জানিয়েছেন। ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কি না, তা দেখছি।’

গতকাল সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে বলা হয়, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে ৫টি বাসের রিকুইজিশন দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে; যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে—এটা আমাদের মূল দায়িত্ব। সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশির ভাগ তথ্য অতিরঞ্জিত।’

৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকার রমজানে নিত্যপণ্য সহনীয় রাখতে উদ্যোগ নিয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, ‘তথ্য অনুযায়ী বলতে পারি, গত রোজার থেকে এই রোজায় বেশির ভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেই ফোকাস সরকারের আছে।’

ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলো সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশন ‘ইনটেনসেভলি’ কাজ করছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলতে পারি। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে। আমরা আশা করছি, জোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায়, দামও সহনীয় পর্যায়ে থাকবে।’

বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই এমন মন্তব্যের জবাবে প্রেস সচিব বলেন, ‘বোতলজাত ও লুজ সয়াবিন তেলের বিষয়টি তদারক করছি। আমরা দেখছি, লুজ সয়াবিন তেলের দাম কমা শুরু হয়েছে। আশা করছি, সরবরাহ পরিস্থিতি বাড়লে দামটা আরও ভালো হবে। এর আগেও দেখেছি, বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সরবরাহ যেন ঠিক পর্যায়ে আসে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ