ঢাকা বিকাল ৩:৪৮, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় মতিঝিল থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার ময়মনসিংহ মঞ্চের ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোণার চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্ত:সত্ত্বার অভিযোগে শিক্ষক গ্রেফতার গাজীপুর জেলা হিসাবরক্ষণ অফিসে-‘ঘুষ সিন্ডিকেট’ বেপরোয়া বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের ০১ সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনন্দ মিছিল  ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী করতে হবে-এমপি ওয়াহাব আকন্দ নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক হান্নান বহিষ্কার বিতর্কিত ওসি’রা পুনর্বহাল! ময়মনসিংহ রেঞ্জে নতুন বিতর্ক দুর্গাপুরে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন এম এ এইচ মুহিম ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলক অভিযোগে মবের শিকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা : পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম সুমন মুক্তাগাছায় সিয়াম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ত্রিশালে যুবদল নেতার ভাইয়ের ওপর হামলা ও লুটপাট

মির্জা ফখরুলের

নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক-এগারোর ইঙ্গিত : নাহিদ ইসলাম

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ 112 বার পড়া হয়েছে

তথ্য-সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক-এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, ‘এক-এগারোর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক-এগারো সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকান্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।’

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা এ মন্তব্য করেন।

ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ অগাস্ট থেকেই শুরু হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘৫ অগাস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোসকামী অনেক জাতীয় নেতারা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন (অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে)।

তিনি বলেন, ‘আমরা ৩ অগাস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেবো না। আমাদেরকে বারবার ক্যান্টেন্টমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্র্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজী হয়নি।’

তিনি বলেন, অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পরে।

ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক-এগারোর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক-এগারো সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র।’

এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের আগেই ৬ আগস্ট এটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবী ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্রবিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমান ছাড় দিবো।’

তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি, এতো হত্যা ও অপরাধের পরেও। হায় এই ‘জাতীয় ঐক্য’ লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো!

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এ দেশের বড় বড় লোকেরা অল্পমূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে।

পুরো বিএনপি এই অবস্থান গ্রহণ করে না, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় উল্লেখ করে তিনি বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেয়ার আহবান জানান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ