ঢাকা ভোর ৫:২৫, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন ময়মনসিংহ সদরে পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জুলাই সনদ বাস্তবায়নে চলতে হবে সাংবিধানিক পথে – স্বরাষ্ট্র মন্ত্রী ডিএমপিতে ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার কর্তৃক সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ কোটি কোটি টাকা আত্মসাৎ: ‎ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুলসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হচ্ছে মসিক ডা. দেবনাথের ভুয়া ভাওচার বাণিজ্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণকল্পে ডিএমপির গণবিজ্ঞপ্তি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ 140 বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

ঢাকা থেকে লন্ডনে বিএনপি ঘরানার দু’একজন নেতার সাথে ভার্চ্যুয়ালি যোগাযোগ করা হলে তারা বার্তা সংস্থা বাসস’কে এ কথা জানান। তারা সবসময়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও উল্লেখ করেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডস্থ ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত একটি বিশেষ এয়ারঅ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া।

বিমান বন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সকল রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাঁকে ভর্তি করা হয়।

ক্লিনিকে ভর্তি হওয়ার পর বুধবার দিবাগত মধ্যরাত পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে সর্বদা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানরত তাঁর বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পুত্র তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের সেবা-যত্নে বাংলাদেশের আপামর জনতার প্রাণপ্রিয় নেত্রী হাঁসিখুশিভাবে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে তিনি পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের নিজ হাতে রান্না করা খাবার এবং নাস্তা খেয়েছেন।

যুক্তরাজ্য বিএনপি’র একাধিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসায় তৈরি করা নাস্তা নিয়ে ক্লিনিকে যান।

বর্তমানে লন্ডনে বসবাসকারী বিএনপি ঘরানার একজন সাংবাদিক (তিনি ঢাকায় নাম করা একটি জাতীয় দৈনিকের রিপোর্টার ছিলেন) বৃহস্পতিবার রাতে টেলিফোনে বার্তা সংস্থা বাসস’র এই বিশেষ প্রতিনিধির সাথে আলাপকালে জানান, বেগম খারেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন দলীয় নেত্রীর সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় দেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। তাঁকে ১৫ বার এ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

ডা জাহিদ জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সব সময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে তার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। কিন্তু তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হওয়ায় তাঁকে লন্ডনে এনে এই ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ