ঢাকা বিকাল ৪:২৬, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের উপহার বিতরণ ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ইউএনও’র ময়মনসিংহে লালনের তিরোধান দিবসে গুরু ঘরে সাধুসঙ্গ তিরোধান দিবসে লালনের গানে মুখরিত মযমনসিংহের জয়নুল উদ্যান।। সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার দুর্গাপুরে সাংবাদিক আলীফ ফকির হত্যা, অবশেষে মামলা। ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে প্রধানমন্ত্রী সাংবাদিক আলিফ ফকিরকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ময়মনসিংহে হরিজন পল্লিতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন সিটি প্রশাসক সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যাকারীদের, ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রম কমিটির উদ্যোগে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ পূজার ৬ দিন সর্বোচ্চ সতর্কতার সাথে পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ ব্রিফিং সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন দুবৃত্তদের গুলিতে সাংবাদিক আলীফ ফকির নিহত ফুলবাড়িয়ায় ৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২ দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার!

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ 702 বার পড়া হয়েছে

চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান কামাল হোসেন। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত এ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলা করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু। অভিযুক্ত কামাল হোসেন বর্তমানে নওগাঁ জেলার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।

এদিকে মামলার এজাহারে বলা হয়, আসামি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে জন্মদাতা পিতা মো. আবুল কাশেম ও গর্ভধারিণী মা মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজান। এর মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মো. কামাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুরের সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নকালে পিতার নাম হিসেবে তার প্রকৃত জন্মদাতা মো. আবুল কাশেমের নাম ব্যবহার করেন। তবে পরবর্তী সময়ে একই স্কুলে ৯ম শ্রেণিতে তিনি তার আপন চাচা মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। এরপর এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন উচ্চতর ডিগ্রি পরীক্ষায় চাচা-চাচির নামই পিতা-মাতার নাম হিসেবে ব্যবহার করেন। এছাড়া প্রতারণার মাধ্যমে মো. কামাল হোসেন তার জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রে প্রকৃত পিতা-মাতার পরিবর্তে চাচা-চাচির নামই ব্যবহার করেন।

এদিকে মামলায় উল্লেখ করা হয়েছে, মো. কামাল হোসেনের জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদে পিতা-মাতার নামের জায়গায় চাচা-চাচির নাম উল্লেখ রয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা করেছেন। তিনি জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ