ঢাকা রাত ৯:৪৫, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ

শ্রাবণ্য তৌহিদা

আমার শো অনেক উপস্থাপকই খেয়ে দিয়েছেন’

বিনোদন ডেস্ক।। আপডেটঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:২৮ পূর্বাহ্ণ 699 বার পড়া হয়েছে

জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। ক্রিকেট নিয়ে নিয়মিত শো করার পাশাপাশি উপস্থাপনা করেন করপোরেট শো। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। সব নিয়েই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

কয়েক দিন আগে আপনি জানিয়েছেন আবার মা হয়েছেন। মেয়ে ও আপনি কেমন আছেন?

আমরা দুজনই ভালো আছি। ঠিকঠাক আছি। ওর জন্ম হয়েছে নভেম্বরের ১৩ তারিখ।

একটু দেরিতে সবাইকে জানিয়েছি। আর আমার প্রেগন্যান্সির সময়ও তেমন কেউ বুঝতে পারেনি। একটু চুপচাপই ছিলাম। আমার বড় ছেলের বয়স ছয়।
ওকে নিয়েও ব্যস্ত সময় কাটে। এবার মেয়েটা এলো। সব মিলিয়ে আলহামদুল্লিল্লাহ ভালো আছি।

ওই সময় কাজ করতে সমস্যা হয়নি?

একেবারেই না। এটা আসলে যার যার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।

আমি ডেলিভারির আগের দিন নাগরিক টিভিতে স্পোর্টস প্রগ্রাম উপস্থাপনা করেছি। তার আগেও কাজ করেছি নিয়মিত। এ ছাড়া নিয়মিত ব্যায়াম করা থেকে শুরু করে শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য যা যা করা দরকার সব করেছি।

পরে কাজে ফিরলেন কবে?

ডেলিভারির সাত দিনই পরেই। আসলে আমার কাজের মধ্যে থাকতে সব সময় ভালো লাগে। এ কারণে দ্রুত ফিরেছি। নিয়মিত শো করছি। আর আমার বড় বোন এই সময়টাতে বাচ্চাকে দেখাশোনা করছেন। মেয়েটার জন্য আমি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং করছি। তাই সমস্যা হচ্ছে না।

একটু উপস্থাপনা নিয়ে কথা বলি। আপনি তো অনেক দিন হলো নিয়মিত উপস্থাপনা করছেন। কিন্তু অনেকেই বলেন এটা অল্প সময়ের ক্যারিয়ার। কোনটা সত্য?

এই যে আপনিই তো বললেন অনেক দিন ধরে উপস্থাপনা করছি। অল্প সময়ের হলে কি করতে পারতাম? আসলে অনেকে এটাও ধারণা করেন চেহারা সুন্দর হলেই হয়তো উপস্থাপনা করা যায়। সেটা ভুল। অল্প সময়ের জন্য চেহারা দেখাতে আসলে হয়তো সম্ভব। কিন্তু দীর্ঘ সময় থাকতে হলে অবশ্যই তাকে গ্লামারাস হওয়ার পাশাপাশি উপস্থাপনার কৌশল, বাচনভঙ্গি, যে বিষয়ে উপস্থাপনা করছেন সেটার ওপরে পুরো ধারণা থাকতে হবে। না হলে টেকা যাবে না। কেউ না কেউ জায়গা দখল করে নেবে।

আপনার নিজের এসব গুণ আছে বলে মনে করেন?

না হলে তো এত দিন কাজ করতে পারতাম না। এসব আছে বলেই এখনো কাজ করে যাচ্ছি। তবে দুঃখজনক হলেও সত্যি, আমাদের ব্যাচের পরে সেই অর্থে গ্লামারাস উপস্থাপিকা আসেননি। নতুনরা অনেকেই ভালো কাজ করছেন কিন্তু সেভাবে সামনে এগোতে পারছেন না গ্লামারের অভাবের কারণে। আর এটাও সত্যি হুট করে তো গ্লামার বাড়ানো বা কমানো যায় না। এটা ন্যাচারাল।

আপনাদের অঙ্গনে একটা কথা খুব শোনা যায়, একজন আরেকজনের শো খেয়ে দেওয়া। এটা কতটা সত্যি?

একদম সত্যি। আমার নিজের শো অনেক উপস্থাপকই খেয়ে দিয়েছেন। কিন্তু কী করব, তাদের সঙ্গে পলিটিকসে হেরে গেছি।

এ রকম দু-একটা ঘটনা কি বলতে পারেন, আসলে সেটা কিভাবে হয়?

ধরেন, আমি একটা শো নিয়মিত উপস্থাপনা করছি। হুট করে শুনি আমি সেটাতে নাই। এটাকে আমাদের ভাষায় খেয়ে দেওয়া বলি আর কি। তবে আমার সঙ্গে যা ঘটেছে সেটা বলা ঠিক হবে না। একটা ঘটনা বলতে পারি, প্রতিবছর আমি সেরা রাঁধুনি শো উপস্থাপনা করি। এবার আমার প্রেগন্যান্সির কারণে পারিনি। তবে আয়োজকরা চাইলে পারতাম। কারণ আমার ডেলিভারির পরে এটার কাজ শুরু হয়েছে। তবে আমি আনন্দিত এটা আমার খুব কাছের উপস্থাপক মৌসুমী মৌ করছে। ভালোই লাগছে।

শ্রাবণ্য তৌহিদা আপনি কারো শো কখনো ‘খেয়ে’ দেননি?

নাহ। সেটা আমার পক্ষে সম্ভব না। কখনো করেছি বলে মনে হয় না।

এবার একটু অন্য প্রসঙ্গ। আপনি মাঝে অভিনয় করেছিলেন। কিন্তু নিয়মিত না। আবার কি অভিনয় করবেন?

অবশ্যই করব। এখনো নিয়মিত অভিনয়ের অফার পাই। আসলে আমার ডাক্তারি পেশার কারণে করার সুযোগ হয় না। তবে অবশ্যই আমি একটি হলেও সিনেমা করব। সেটা দ্রুতই আপনারা জানতে পারবেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ