ঢাকা , , ,
শিরোনাম:
‎বেড়েই চলছে মানবপাচার; কোতোয়ালী থানায় মামলা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে এসআরইউ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন ‎আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে দলের অনেকের সম্পর্ক আছে, সাবধান হয়ে যান- ত্রাণ প্রতিমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সংস্কারের পর মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব

আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: উপদেষ্টা আসিফ

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ 358 বার পড়া হয়েছে

সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।

জানা গেছে, সচিবালয়ের যেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রয়েছে।

এদিকে সকালে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগে ষষ্ঠতলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

প্রসঙ্গত, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।

মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ