ঢাকা বিকাল ৩:৪৬, সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ জেলা কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক হিমাদ্রী বর্মন জয় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা : পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম সুমন মুক্তাগাছায় সিয়াম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ত্রিশালে যুবদল নেতার ভাইয়ের ওপর হামলা ও লুটপাট ময়মনসিংহে গণমাধ্যম দিবসে অপতথ্য নিয়ে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা সাবেক ছাত্রদল সভাপতি ও পুলিশ পরিদর্শক শামসুল হুদা খান: পদায়ন ও বদলি নিয়ে নানা মহলে প্রশ্ন দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মহিলা কলেজে কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ আজ মহান মে দিবস বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম আমেরিকায় কনসার্ট মাতাবেন জায়েদ খান সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ রকিবুল আক্তার এর বিদায় সংবর্বধনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পেয়েছে পুলিশ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা

ময়মনসিংহে প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটা; নেই অভিযান

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ 265 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে বছরের পর বছর ধরে দেদারসে চলছে অবৈধ ইটভাটা। কৃষিজমি আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ভাটার কারণে মারাত্মক ভাবে পরিবেশ দূষিত হলেও প্রশাসনের নেই কোন তোরজোড়। ভাটা কতৃর্পক্ষ বলছেন, এসব পরিচালনা করতে ভাটাপ্রতি ইউএনওকে তারা দিচ্ছেন মোটা অংকের টাকা।

ফুলপুর উপজেলায় এবছর ৩২টি ইটভাটায় শুরু হয়েছে ইটপোড়ানোর কর্মযজ্ঞ। এরমধ্যে ২৮টি ভাটাই চলছে ছাড়পত্র ছাড়া। এসব ভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষিজমি, গাছের ফলমূল ও সবজি খেত। প্রশাসনের নাকের ডগায় এসব হলেও নীরব তারা। কাগজপত্র নেই তবে পরিবেশ দূষণ করে কিভাবে চলছে এসব ভাটা এমন প্রশ্নের জবাবে কতৃর্পক্ষ বলছেন বিজয় দিবস, আন্তাজার্তিক মাতৃভাষা দিবস পালনের জন্য ভাটাপ্রতি তারা ইউএনওকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে দিচ্ছেন। এজন্য ভাটায় কোন ধরনের অভিযান হয় না বললেই চলে।

দাওয়া ব্রিকসের সিনিয়র ম্যানেজার হাবিবুর রহমান বলেন, আমাদের পাশাপাশি দুটি ভাটা রয়েছে। আর্থিক সংকটের কারণে এবছর একটি বন্ধ থাকলেও আরেকটি চালু রয়েছে। সকল কাগজপত্র না থাকলেও আমাদের কিছু কাগজপত্র আপডেট আছে। আর আমরা ইউএনওকে ম্যানেজ করেই চালাচ্ছি। বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন। টাকার জন্য ইউএনও কলও দিয়েছিলেন। ৫ থেকে ১০ হাজার টাকা নেন কি ইউএনও এমন প্রশ্ন করলে কিছুটা রাগান্বিত হয়ে তিনি আরও বলেন, ১০ থেকে ২০ হাজার টাকাও না আরও বেশি দিতে হয় উনাকে। আর সে টাকা সকল ভাটার মালিক একত্রিত করে সভাপতির হাতে দিলে সভাপতি পরে পৌঁছে দেন।

নাম প্রকাশে আরেক ভাটার মালিক বলেন, ভাটার অবস্থা বুঝে ইউএনওকে ৫০ থেকে ১ লাখ টাকা দিতে হয়। আর সেটা বাধ্যতামূলক, ইউএনও যোগদান করার পরপরই ভাটা মালিকদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানেও টাকা দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশাসন চাইলে একদিনেই সকল ইটভাটা বন্ধ হয়ে যাবে, আর তারাও চায় না ভাটা বন্ধ হয়ে যাক।

সামাদ ব্রিকসের ম্যানেজার আব্দুল মালেক খান বলেন, প্রতিবছর আমরা প্রশাসনকেই ম্যানেজ করেই কার্যক্রম শুরু করি। সাংবাদিকরা লিখলে কিছুই হয় না। সাময়িক হয়রানি ছাড়া ভাটা তো আর বন্ধ করতে পারবেন না।

উপজেলা প্রশাসনকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে ভাটা পরিচালিত হওয়ায় নেই কোন অভিযান। যার কারণে প্রভাবশালী এসব সিন্ডিকেটে জিম্মি ভাটার শ্রমিক ও সাধারণ কৃষক।

কৃষক মোখলেছুর রহমান বলেন, আমার ৯০ শতাংশ কৃষি জমি রয়েছে। এর চারপাশে দাওয়া, সামাদ ব্রিকসসহ বেশ কয়েকটি ব্রিকস রয়েছে। তারা আমার জমির চারপাশ থেকে মাটি কিনে নিলে আমার জমিটুকু টিলায় পরিণত হয়। পরে বাধ্য হয়ে আমার জমির মাটিটুকু তাদের কাছে বিক্রি করি। মানুষকে তারা অনেকটা জিম্মি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব বন্ধ হওয়া দরকার। না হয় শাকসবজি, গাছপালা যেভাবে ধোঁয়ায় নষ্ট হচ্ছে কিছুদিন তার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

ভাটায় কাজ করা শ্রমিক তোফাজ্জল হোসেন বলেন, ১৫ বছর আগেও আমাদের যে মজুরি ছিল এখনো তাই। কারণ এক প্রকার মালিকের কাছে জিম্মি। অভাবের তাড়নায় তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তার মাশুল দিতে হয় ঘাম জড়িয়ে। এই পদ্ধতির নিরসন হওয়া প্রয়োজন।

প্রশাসনকে টাকা দেওয়ার বিষয়ে এবছর এখনো কোন আলোচনা হয়নি জানিয়ে ফুলপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোতুর্জা তালুকদার বলেন, আমার ভাটার কাগজপত্র সব ঠিকঠাক আছে, তাই কাউকে আমার তোষামোদি করতে হয় না। যাদের কাগজপত্র নাই তারা প্রশাসনকে ম্যানেজ করে চলে এটা তাদের বিষয়। কারো কাছ থেকে টাকা নিয়ে আমি ইউএনওকে দেই সেটাও সত্য নয়।

তবে সম্প্রতি ভাটা মালিকদের সঙ্গে নিজ কাযার্লয়ে বসে আলোচনার বিষয়টি এড়িয়ে গিয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলছেন টাকা নেওয়ার কথা অসত্য। আগামী ২২ ডিসেম্বর ভাটায় অভিযান পরিচালনা করা হবে।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মেজ বাবুল আলম বলেন, জেলায় গড়ে ওঠা ২৮৬টি ইটভাটার মধ্যে ২৫৩টিরই ছাড়পত্র নেই। লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান করা যাচ্ছে না। অভিযান চালিয়ে এ পর্যন্ত ১১টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, উপজেলা প্রশাসনকে টাকা দিয়ে ইটভাটা চলছে সেটা সঠিক নয়। শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেক উপজেলায় অভিযান পরিচালনা করছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ